মসজিদের দেয়ালে কুরআনের আয়াত লেখার শরয়ী হুকুম কি? প্রশ্ন: বর্তমানে বিভিন্ন মসজিদের দেয়ালে কুরআনের আয়াত লেখা থাকে ৷ কোথাও সামনের অংশে বা...
মসজিদের দেয়ালে কুরআনের আয়াত লেখার শরয়ী হুকুম কি?
প্রশ্ন: বর্তমানে বিভিন্ন মসজিদের দেয়ালে কুরআনের আয়াত লেখা থাকে ৷ কোথাও সামনের অংশে বা পাশে, কোথাও চতু্র্দিকে বিভিন্ন আঙ্গিকে কুরআনের আয়াত বা পরিপূর্ণ সুরা লেখা থাকে ৷ প্রশ্ন হচ্ছে এভাবে কুরআনের আয়াত বা সুরা লেখা কতটুকু শরীয়ত সম্মত?
উত্তর: মসজিদের দেয়ালে কুরআনের আয়াত লেখার দ্বারা কুরআনের বে হুরমতী হয়, তাছাড়া মুসল্লীর সামনে কুরআনের আয়াত বা অন্য কিছু লেখা থাকলে নামাজের মনোযোগিতা নষ্ট হয়, তাই ফুকাহায়ে কেরাম এমনটি করা সঠিক মনে করেন না ৷
মন্তব্য