নিম্নোক্ত দোষ গুলো যদি কুরবানির পশুতে থাকে থাহলে কুরবানী সহীহ হবেনা ৷ 1৷ খোড়া পশুর কুরবানী: যে পশু তিন পায়ে চলে, এক পা পাটিতে রাখতে ...
নিম্নোক্ত দোষ গুলো যদি কুরবানির পশুতে থাকে থাহলে কুরবানী সহীহ হবেনা ৷
1৷ খোড়া পশুর কুরবানী:
যে পশু তিন পায়ে চলে, এক পা পাটিতে রাখতে পারেনা বা ভড় করতে পারেনা এমন পশু কুরবানী জায়েয নয় ৷
2৷ রুগ্ন ও দূর্বল পশুর কুরবানী:
এমন শুকনো দূর্বল পশু, যা জবায়ের স্থান পর্যন্ত হেটে যেতে পারে না তা দ্বারা কুরবানী জায়েয নয় ৷
3৷ দাঁত নেই এমন পশুর কুরবানী: যে পশুর সমস্ত দাঁত পড়ে যায় একটি দাঁতও না থাকে, বা এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাশ বা খাদ্য চিবাতে পারেনা এমন পশু দ্বারা কুরবানী জায়েয নেই ৷ কিন্তু যদি সামান্য পরিমাণ দাঁত পড়ে যায় এবং যে পরিমাণ দাঁত পড়েছে তার চেয়ে বেশি দাঁত বহাল থাকে এবং তা দ্বারা খাদ্য চিবিয়ে খেতে পারে তাহলে উক্ত পশু কুরবানী জায়েয আছে ৷
★যদি বকরীর বয়স 1বছর, গরু -মহিষের বয়স দুবছর এবং উটের বয়স পাঁচ বছর পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তা কুরবানী করা জায়েয আছে ৷ চাই দাঁত বের হোক বা না হোক ৷ কেননা কুরবানী সহীহ হওয়ার জন্য বয়স পরিপূর্ণ হওয়া শর্ত; দাঁত পড়া শর্ত নয় ৷ অনেকেই পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে দাঁত পড়েছে কিনা সেটা যাচাই করে, অথচ শরয়ীভাবে এর কোন ভিত্তি নেই ৷ (বাদায়েউস সানায়ে: 4/215, রদ্দুল মুহতার: 6/324, ফাতাওয়া আলমগীরী: 5/298, কুরবানী কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া: 70 )৷
4৷ যে পশুর শিং ভেঙ্গে বা ফেটে গেছে এমন পশুর কুরবানী: যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে যে কারণে মস্তিস্ক ক্ষতিগ্রস্থ হয়েছে এমন পশু দ্বারা কুরবানী জায়েয নেই ৷ পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারেই উঠেনি সে পশু দ্বারা কুরবানী জায়েয আছে ৷ (জামে তিরমিযী: 1/276, সুনানে আবু দাউদ: 388, বাদায়েউস সানায়ে: 4/216, রদ্দুল মুহতার: 6/323, ফাতাওয়া আলমগীরী: 5/297 )৷
5৷ কান বা লেজ কাটা পশুর কুরবানী: যে পশুর লেজ বা কোন কান এক তৃতীয়াংশ বা তারও বেশি কাটা সে পশুর কুরবানী জায়েজ নয় ৷ এমনিভাবে যদি জন্মগতভাবেই কোন কান না থাকে, তাহলে উক্ত পশু কুরবানী জায়েয নেই ৷ আর যদি জন্মগতভাবেই কান ছোট হয় তাহলে অসুবিধা নেই ৷ (জামে তিরমিযী: 1/275, মুসনাদে আহমদ: 1/610, এলাউস সুনান: 17/238, ফাতাওয়া কাযীখান: 3/352, ফাতাওয়া হিন্দিয়া: 5/297, কুরবানী কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া: 132, বাদায়েউস সানায়ে: 5/32) ৷
6৷ অন্ধ পশুর কুরবানী: যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট বা চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয়াংশ বা তারও অধিক নষ্ট হয়ে গেছে সে পশু কুরবানী করা জায়েয নয় ৷ (জামে তিরমিযী: 1/275, ফাতাওয়া কাযীখান: 3/352, বাদায়েউস সানায়ে 4/214, ফাতাওয়া হিন্দিয়া: 5/297,ফাতহুল কাদীর: 8/423, কুরবানি কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া: 23)৷
7৷ ভেড়া, বকরী,দুম্বার একটি ওলান থেকে যদি দুধ বের না হয় এবং মহিষ, গরু, উট ইত্যাদী প্রাণীর দুটি ওলান থেকে দুধ বের না হয় (যেগুলো থেকে স্বাভাবিক দুধ বের হয়েছে কিন্তু কোন রোগের কারণে এমনটি হয়) তাহলে উক্ত প্রাণী দ্বারা কুরবানী সহীহ হবে না ৷
★যে প্রাণীর ওলান এমনভাবে কাটা থাকে বা জখম থাকে যে, বাচ্চাকে দুধ পান করাতে পারেনা, এমন পশু দ্বারা কুরবানী জায়েয নেই ৷
★যে মাদী পশুর ওলান একেবারে শুকিয়ে যায় ঐ পশু দ্বারা কুরবানী করা জায়েয হবে না ৷ (রদ্দুল মুহতার: 6/324, ফাতাওয়া হিন্দিয়া: 5/299, কুরবানী কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া:51) ৷
8৷ চর্ম রোগাক্রান্ত পশুর কুরবানী: যে পশু চর্ম রোগাক্রান্ত এবং তার প্রভাব গোশত পর্যন্ত পৌছে যায় তাহলে উক্ত পশু কুরবানী জায়েয হবে না ৷ তবে যদি তার প্রভাব গোশত পর্যন্ত না পোছে তাহলে তা দ্বারা কুরবানী জায়েয আছে ৷ (ফাতাওয়া শামী: 6/323 সাঈদ, বাহররুর রায়েক: 8/176 সাঈদ, কুরবানি কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া: 61)৷
উল্লেখ্য: কুরবানীর পশুতে এসমস্ত দোষ থাকলে কুরবানী সঠিক হবেনা ৷ সুতরাং কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোন দোষ দেখা দেয় যে কারণে কুরবানি জায়েয হয়না তাহলে ঐ পশুর কুরবানি সহীহ হবেনা ৷ এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে ৷ তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কুরবানী করতে পারবে ৷ (খুলাসাতুল ফাতাওয়া: 4/321, বাদায়েউস সানায়ে: 4/216,রদ্দুল মুহতার: 6/325) ৷

মন্তব্য