প্রশ্ন: এক ব্যক্তি সাহরী খাওয়ার পর পান গালে দিয়ে ঘুমিয়ে পড়ে এবং ঐ অবস্থায় ফজরের আজান হয়ে যায় এমতাবস্থায় কি উক্ত ব্যক্তির রোজা...
প্রশ্ন: এক ব্যক্তি সাহরী খাওয়ার পর পান গালে দিয়ে ঘুমিয়ে পড়ে এবং ঐ অবস্থায় ফজরের আজান হয়ে যায় এমতাবস্থায় কি উক্ত ব্যক্তির রোজা ভেঙ্গে গেছে না -কি বহাল রয়েছে?
উত্তর: রোজাদার ব্যক্তি যদি সাহরীর পরে সুবহে সাদিকের পূর্বে পান গালে দেয় এবং সাহরীর টাইম শেষ হওয়ার পূর্বেই ঘুম থেকে জাগ্রত হয়ে পান ফেলে দিয়ে ভালভাবে কুলি করে নেয়, তাহলে রোজার কোন সমস্যা হবে না ৷
কিন্তু যদি সুবহে সাদিকের (সাহরীর টাইম শেষ হওয়ার) পর জাগ্রত হয় , তাহলে গালে পান থাকুক বা না থাকুক দুনো অবস্থায়ই রোজা ভেঙ্গে যাবে ৷ ইহার কাযা আবশ্যক ৷ এজন্য সাহরীর সময় পান খাওয়ার ক্ষেত্রে সুবহে সাদিকের (সাহরীর টাইম শেষ হওয়ার) পূর্বেই কুলি করে ভালভাবে মুখ পরিষ্কার করে নেবে, নচেৎ রোজা নষ্ট হয়ে যাবে ৷
কেননা পান গালে অবশিষ্ট থাকার কারণে এর লালা গলার মধ্যে যাওয়া প্রবল সম্ভাবনা রয়েছে ৷ যার কারণে নষ্ট হয়ে যাবে ৷
যদি রোজাদার ঘুমানোর পূর্বে পান ফেলে দেয় কিন্তু কুলি বা গরগরা না করে এবং ঘুমিয়ে পড়ে, তাহলে এমতাবস্থায় যদি মুখে ডাল পরিমাণ বা তার চাইতে বেশি পান থেকে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে ৷ কাজা আবশ্যক হবে ৷ আর যদি এর চাইতে কম হয়ে থাকে, তাহলে রোজা নষ্ট হবে না এবং কাজাও আবশ্যক হবে না ৷
«প্রমাণ পঞ্জি: »
★ইমদাদুল ফাতাওয়া: খন্ড: 01 পৃষ্ঠা: 172 ৷
★ফাতাওয়া শামী: খন্ড: 02 পৃষ্ঠা: 401 (এইচ এম সাঈদ) ৷
★রোযে কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া: পৃষ্ঠা: 55 ৷
★ফাতাওয়া হিন্দিয়া: খন্ড: 01 পৃষ্ঠা: 202 (রশিদিয়া,কুয়েত)
«সমাধানে:»
মুফতি হুসাইন আহমাদ
ইফতা সমাপন 2016 -17 ইং
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া,
312,দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা-1204 ৷

মন্তব্য