যুবকের ঈমান হিফাজতের হৃদয় বিদারক কাহিনী

মজবুত ঈমানের অনুপম উদাহরণ: সে বহুকাল পূর্বের কথা ৷ মুসলিম মুজাহিদ আর রোমিয়দের মাঝে যুদ্ধ প্রায়ই বাঁধত ৷ সে সব যুদ্ধে মুসলমানদের ...


মজবুত ঈমানের অনুপম উদাহরণ:
সে বহুকাল পূর্বের কথা ৷
মুসলিম মুজাহিদ আর রোমিয়দের মাঝে যুদ্ধ প্রায়ই বাঁধত ৷ সে সব যুদ্ধে মুসলমানদের ঈমানী চেতনার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতেন ৷ তারা বুঝিয়ে দিতেন, আমাদের যুদ্ধ কেবল ন্যায়ের জন্য,  ইসলামের জন্য, ইসলামের শান্তির জন্য ৷ বীরত্ব প্রদর্শন,  কিংবা ব্যক্তিগত স্বার্থের জন্য নয় ৷
একদা মুসলমানদের সাথে রোমীয়দের তুমুল লড়াই শুরু হল ৷ উভয় পক্ষই বীরবিক্রমে যুদ্ধ করল ৷  যুদ্ধ শেষে দেখা গেল, মুসলমানদের একই পরিবারের তিন ভাই ওদের হাতে গ্রেফতার হয়েছেন ৷ তিন ভাইয়ের প্রত্যেকেই ছিলেন বীর বাহাদুর ৷ অত্যন্ত বিচক্ষণ ও প্রচন্ড শক্তির অধিকারী ৷ প্রায়ই যুদ্ধেই তারা জয় লাভ করতেন ৷ সুতরাং এদেরকে বন্দী হিসেবে পেয়ে রোমীয়রা দারুন খুশি, আনন্দে আটখানা ৷

বন্দী তিন ভাইকে রোম সম্রাটের নিকট উপস্থিত করা হলো ৷ সম্রাট তাদেরকে দেখে একটা অর্থপূর্ণ হাসি দিয়ে বলল, তোমরা এবার আমার হাতে বন্দী ৷ মৃত্যুই তোমাদের একমাত্র শাস্তি ৷ তবে তার আগে আমার প্রস্তাব হলো, যদি তোমরা খৃষ্ট ধর্ম গ্রহণ কর, তবে তোমরা যে নিঃশর্ত ক্ষমা পাবে তাই নয়,আমার অর্ধেক রাজত্বও পাবে ৷
বাদশাহর এই লোভনীয় প্রস্তাব তারা অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন ৷ বললেন, হে সম্রাট তুমি মনে করেছ আমরা সম্পদের লোভে তোমার পাতা ফাঁদে পা দিব ৷ মনে রেখো তোমার এ আশা আশাই থেকে যাবে ৷ কখনোই পূরণ হবে না ৷

বন্দীদের মুখ থেকে এসব কথা শুনতে হবে অহংকারী সম্রাট কখনোই তা ভাবতে পারেনি ৷ সে অস্থির হয়ে কক্ষময় পায়চারি করতে করতে অস্ফুট স্বরে বলল,  এত বড় সাহস! এতো বেশি স্পর্ধা তোমাদের? তোমরা হয়তো জান না যে, কোন সিংহের খাঁচায় তোমরা বন্দি হয়েছ?
বন্দীদের কথায় সম্রাটের রাগ চরমে ওঠে ৷ তার চোখদুটো জ্বলে উঠে ক্রুদ্ধ সিংহের মত ৷ উষ্ণ হয়ে উঠে ধমনীর রক্ত ৷ অবশেষে সে দাঁত কড়মড় করে অনুগত চাকরদের নির্মম নির্দেশ দিয়ে বলে, এসব খবিশদের উচিত গক জন্য তিনটি বিশাল ডেগে তৈল ভর্তি করে গরম করতে থাক ৷
চাকররা কাজে লেগে ৷ তারা বৃহৎ তিনটি ডেগে তৈল ডেলে একাধারে তিনদিন পর্যন্ত জ্বাল দিল ৷  ফললে তৈলগুলো উত্তপ্ত হয়ে টগবগ করে ফুটতে লাগলো ৷ বাদশা প্রতিদিন উত্তপ্ত সেই ডেগের কাছে মুজাহিদদেরকে ডেকে নিয়ে ভয় দেখিয়ে বলে , তোমরা খ্রিস্টধর্ম গ্রহণ করো অন্যথায় এই তৈইলে নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে তোমাদের হত্যা করব ৷ মুজাহিদরা এবার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন,  বাদশা আমাদের কেবল অযথাই ভয় দেখাচ্ছে ৷ স্মরণ রেখো, আর যাই হোক না কেন কখনোই আমরা শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করে খৃস্টধর্ম গ্রহণ করব না ৷ আমাদের ভয় দেখিয়ে কোন লাভ হবে না ৷ আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারও ভয়ে ভীত নয় ৷

চতুর্থ দিনে এই হৃদয়হীন সম্রাট বড় ও মেঝ ভাইকে এই ফুটন্ত তেলে নিক্ষেপ করল ৷ একটু দয়া মায়াও হলো না এই পাষাণ নর -পিচাশের বরং দুই মুজাহিদকে নির্মমভাবে শহীদ হতে দেখে তার ভয়ঙ্কর মুখে ফুটে ওঠে একটা বিদঘুটে কুৎসিত হাসি ৷
অতঃপর ছোট ভাইকে লক্ষ্য করে বলল, দেখলে তো তাদের করুণ পরিণতি! দেখলেতো কিভাবে তৈলে পড়ার সাথে সাথে তাদের গোশত গুলো হাড্ডি থেকে পৃথক হয়ে গেল ৷ আমি জানি জীবনকে সবাই ভালবাসে ৷ সুতরাং জীবনের মায়া থাকলে এখনই আমার প্রস্তাব কবুল করো ৷  বলো, আমি খ্রিস্টধর্ম ভালোবাসি ৷
ছোট ভাই কিছু বলতে যাচ্ছিলেন৷  এমন সময় এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, বাদশাহ মহোদয়! আপনি একে আমার সোপর্দ করে দিন আমি একমাসের মধ্যে একে খ্রিস্টান বানিয়ে আপনার দরবারে হাজির করবো ৷  বাদশা বলল, কিভাবে? তাকে খৃস্টান বানাবে?  বৃদ্ধ বললো, সে কৌশল আমার জানা আছে ৷ আমার বিশ্বাস,  আমার কৌশল অবশ্যই ফলপ্রসূ হবে ৷ কৌশলটি হলো, মানুষ সাধারণত নারীর প্রতি দুর্বল থাকে;  বিশেষ করে সে নারী যদি সুন্দরী রূপসী হয় তবে তো কোন কথাই নেই ৷ এরজন্য সে সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায় ৷

মহামান্য সম্রাট! আমার এক অপূর্ব সুন্দরী কন্যা আছে ৷ সত্যি কথা বলতে কি, এমন নিখুঁত সুন্দরী  পৃথিবীতে বিরল ৷ শুধু তাই নয়, তার কোকিল কন্ঠ গলা ও দরদ ভরা সুর কঠিন হৃদয়ের মানুষকেও মোমের মতো গলে ফেলে ৷ তাছাড়া তার বুদ্ধিমত্তা ও অপরকে কৌশলে ধর্মান্তর করার বিরল প্রতিভা তো আছেই ৷
বাদশা ভাবলো, ঠিক কথাই বলেছে তাই মুজাহিদকে সে বুড়োর নিকট সোপর্দ করল ৷ বুড়ো বন্দি মুজাহিদকে বাড়ি নিয়ে গেল ৷ অতঃপর রক্তিম চন্দ্রিমার ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট ষোড়ষি কন্যাকে ডেকে এনে বলল, এই নাও মা!  ছেলেটি মুসলমান ৷ যেভাবেই হোক তাকে খ্রিস্টান বানাবে ৷
মেয়ে বলল, আব্বু আপনি চিন্তা করবেন না ৷  অনায়েসেই আমি তাকে আমাদের ধর্মে দীক্ষিত করতে পারবো ৷ আমার সবকিছু জানা আছে ৷ যে কোন উপায়ে আমি আপনার আশা পূরণ করবই ৷
এ বলে মেয়েটি বন্দি মুজাহিদকে নিজের সঙ্গে একই কক্ষে রাখতে লাগলো ৷ আর বাধ্য হয়ে মুজাহিদ সাহাবীও যৌবন প্লাবনে কানায় কানায় পূর্ণ এই অনিন্দ্য সুন্দরীর সাথে থাকতে লাগলেন ৷
কিন্তু কি আশ্চর্য ! যে মেয়ের রূপ সৌন্দর্য ভূবন মোহনী, যার দৈহিক অবয়ব যে কোনো পুরুষকেই পাগল করতে সক্ষম, যার অপূর্ব ভাব-ভঙ্গি এ রুপ -জৌলুস মরা পুরুষকে ও নতুন জীবন দান করে, সেই মেয়ের সঙ্গে মুজাহিদ আজ একই বিছানায় কতদিন ধরে থাকছেন, কিন্তু একবারও তার দিকে চোখ তুলে তাকালেন না ৷ একটি কথাও বললেন না ৷ বরং তিনি দিনভর রোজা রাখেন আর রাত হলে ইবাদত-বন্দেগিতে মশগুল হয়ে যান ৷ এই অবস্থায় কেটে গেল দীর্ঘ এক মাস ৷
বৃদ্ধ লোকটি বাদশাহের কাছ থেকে 40 দিন সময় এনেছিল ৷ তাই একমাস যাওয়ার পর সে মেয়েকে জিজ্ঞেস করল, মা! খবর কি? কতটুকু অগ্রসর হয়েছে সময় কিন্তু আর বেশি নেই ৷ মেয়েটি বলল,  বাবা দুই ভাইয়ের করুণ মৃত্যুতে মুজাহিদ অত্যন্ত বিষণ্নতায় ভুগছে ৷ কোনো বাহানায় সে আমার প্রতি আসক্ত হচ্ছে না ৷ আপনি দয়া করে বাদশাহের কাছ থেকে আরো কিছুদিন সময় বাড়িয়ে আনুন এবং আমাদের জন্য মনোরম পরিবেশে একটি সুসজ্জিত কামরার ব্যবস্থা করুন ৷ বৃদ্ধ পিতা তাই করলো ৷

এবার মেয়েটি জান-প্রাণ দিয়ে তার চেষ্টা চালালো ৷ সে কখনো তার যৌবনপুষ্ট দেহকে তার সামনে এলিয়ে ধরে বলে , হে মুজাহিদ! তুমি জানো না, আমি কতদিন ধরে তৃষ্ণার্ত ৷ আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও তোমার সৌন্দর্যের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলি ৷ আমার নিজের অস্তিত্ব তোমার মধ্যে বিলীন হয়ে যায় ৷
মেয়েটি বারবার মুজাহিদকে কথার ছলনায় কাছে টানতে চায় ৷ কখনো সে বলে, মুজাহিদ! আমার অপরূপ সৌন্দর্য ভরা যৌবন ঢলঢল চেহারার দিকে একটিবার তাকিয়ে দেখ ৷  চেয়ে দেখ আমি কত সুন্দর ৷ তুমি কি জানো না, ফুল ফুটে নিরবে যদি ঝরে যায়, কেউ যদি তার ঘ্রাণ গ্রহণ না করে, তবে সে ফুলের জীবনে সার্থকতা কি?
কিন্তু মুজাহিদের মধ্যে কোন পরিবর্তন নেই ৷  তিনি একটিবারও মেয়েটির দিকে চোখ তুলে তাকালেন না ৷ খোদার ভয় ও  অবিচল ঈমান সর্বদাই তাকে এই অবৈধ কাজ থেকে বিরত রেখে চলছে ৷
এমনিভাবে দ্বিতীয় মেয়াদও পূর্ণ হল ৷ মেয়েটির পক্ষে মুজাহিদকে ধর্মান্তর করা তো সম্ভব হলোই না, উপরন্ত তার অনুপম আদর্শে সে নিজেও মুগ্ধ হয়ে গেল ৷ সে ভাবল,  যে ধর্ম মানুষকে এতটা চরিত্রবান বানায়, যে ধর্মের লোকেরা ঈমানের মোকাবেলায় হাসিমুখে প্রাণ বিসর্জন দেয়, সেই ধর্ম থেকে বিমুখ থাকা চরম বোকামি কিছুই নয় ৷

তাই সে রজনী শেষভাগে এসে মুজাহিদকে লক্ষ্য করে বলল, হে মুসলিম যুবক! আপনার অনুপম চরিত্র ও ঈর্ষণীয় ঈমানী শক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি ৷ আপনি যা করেছেন, যে পথে রয়েছেন, তা -ই সত্য ৷ আমি আপনার সঙ্গে প্রতারণা করেছিলাম ৷ চেয়েছিলাম সৌন্দর্যের ফাঁদে ফেলে আপনাকে ধর্মান্তরিত করব ৷ কিন্তু তা আর হলো কই! উল্টো আমার মধ্যে এ বিশ্বাস জন্মেছে যে, আপনার ধর্মই চিরন্তন ৷ আপনার ধর্মেই রয়েছে সফলতা ৷ এ ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে মুক্তি ও সফলতা নেই ৷ এখন আমার ভুল ভেঙ্গেছে ৷ অনুগ্রহ করে আমায় ক্ষমা করুন ৷ আমি আপনার সত্য ধর্ম গ্রহণ করতে চাই ৷ আশা করি আপনি আমাকে দূরে ঠেলে দিবেন না ৷
মেয়েটির কথা শুনে মুজাহিদ অত্যন্ত আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন ৷ অতঃপর তাকে কালিমা পাঠ করিয়ে মুসলমান বানিয়ে নিলেন ৷

এবার মুজাহিদ মেয়েটিকে লক্ষ্য করে বললেন, আমরা উভয়ে এখন মুসলমান ৷ এখানে এক মুহূর্তের জন্য থাকাও আমাদের জন্য নিরাপদ নয় ৷ মেয়েটি বলল, আপনি ঠিক বলেছেন, চলুন আমরা ঘোড়ায় আরোহন করে এখান থেকে পালিয়ে যায় ৷ অতঃপর মেয়েটি ঘোড়ার ব্যবস্থা করল ৷ তারা উভয় ঘোড়ায় চড়ে সে রাতেই অনেক পথ অতিক্রম করে নতুন এক এলাকায় হাজির হলো  ৷ এরপর থেকে রাতভর তারা পথ চলত ও দিনের বেলায় আত্মগোপন করে থাকতো ৷ এভাবেই চলতে লাগল তাদের অগ্রযাত্রা ৷
এক রাতে তারা দুর্গম পথে সামান্য অগ্রসর হচ্ছিলেন ৷ এমন সময় হঠাৎ দুজন অশ্বারোহী তাদের সামনে এসে পড়ল ৷ প্রথমে তারা ভয় পেল ৷ কিন্তু পরক্ষণেই সে ভয় আনন্দে পরিণত হল ৷ কেননা অশ্বারোহী দুজন অন্য কেউ নন,  তারই সে শহীদ দুই ভাই ৷

যুবক বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন , ভাইগন! আপনারা এখানে কোত্থেকে এলেন? আপনাদেরকে তো জালিম রোম সম্রাট আমার সামনেই নির্মমভাবে শহীদ করেছিল ৷
তারা বললেন, ভাই! বাহ্যিক দৃষ্টিতে তুমি ঠিকই দেখেছো, কিন্তু আমাদেরকে যখন উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হয় তখন আমরা আল্লাহ তা'য়ালার অপরিসীম কুদরতে ডুব দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে এলাম ৷
আল্লাহ রাব্বুল আলামীন আজ আমাদের নির্দেশ দিয়েছেন—তোমাদের বিবাহের আয়োজন করতে৷ এখন আমরা তোমাদের দুজনকে বিবাহসূত্রে আবদ্ধ করে দিব ৷ তোমাদের বিবাহের অনুষ্ঠান কে সুন্দর সার্থক ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যেই আমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে এখানে পাঠিয়েছেন ৷ আমরা তোমাদের বিবাহের কাজ সম্পন্ন করে আবার আপন স্থানে চলে যাব ৷ শহীদদের উপস্থিতিতে সেই তরুণের সঙ্গে যুবকের বিবাহ সম্পন্ন হল ৷ বিবাহের পর শহীদগণ উভয়ের সুখময় জীবন কামনা করে চলে গেলেন ৷ আর যুবক মুজাহিদ নববধূকে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে নিজ বাড়িতে চলে এলেন ৷ আল্লাহ পাক আমাদেরকে এরূপ অবিচল ঈমান ও উন্নতচরিত্র নসিব করুন ৷ আমিন ৷৷

মন্তব্য

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: যুবকের ঈমান হিফাজতের হৃদয় বিদারক কাহিনী
যুবকের ঈমান হিফাজতের হৃদয় বিদারক কাহিনী
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ1njtTte5OldAR7EhLgMv-235d8MvwfTvui3fdW37tGr8WfPj-HIqqmQwYyETODVNT2iBfCt-M81ksX2obImpcdjOTV2jkXjUmIqMMVi4mqUuAz2a0Qh2769J0byLvOlhVmx3POs5U7Ut/s320/PicsArt_02-07-08.13.13.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ1njtTte5OldAR7EhLgMv-235d8MvwfTvui3fdW37tGr8WfPj-HIqqmQwYyETODVNT2iBfCt-M81ksX2obImpcdjOTV2jkXjUmIqMMVi4mqUuAz2a0Qh2769J0byLvOlhVmx3POs5U7Ut/s72-c/PicsArt_02-07-08.13.13.jpg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2020/02/blog-post_7.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2020/02/blog-post_7.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy