হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) সাহাবা চরিত— 5

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা ' আলা আনহু ৷ তিনি একজন কিশোর বালক ছিলেন ৷ পূর্ণবয়স্কে পৌঁছাননি ৷ মক্কার গিরিপথ গুলোতে ম...


হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু ৷ তিনি একজন কিশোর বালক ছিলেন ৷ পূর্ণবয়স্কে পৌঁছাননি ৷ মক্কার গিরিপথ গুলোতে মানুষ থেকে দূরে থেকে মেষ চড়াতেন ৷ কুরাইশের এক সর্দারের মেষ চরাতেন ৷ তার নাম উকবা ইবনে মুয়াইত ৷  লোকেরা তাকে ইবনে উম্মে আবদ বলে ডাকত ৷ তার নাম আব্দুল্লাহ তার পিতার নাম মাসউদ ৷
বালকটি তার গোত্রে আবির্ভূত নবীর বিভিন্ন সংবাদ শুনত ৷ কিন্তু অল্প বয়সের কারণে এবং মক্কার সামাজিক জীবন থেকে দূরে থাকার কারণে তার কোনো পরোয়া করত না ৷ অত্যন্ত প্রত্যুষে উকবার মেষগুলো নিয়ে বেরিয়ে পড়তে অভ্যস্ত হয়ে পড়েছে ৷ অতঃপর রাত ঘনিয়ে এলেই সে ফিরে আসত ৷
একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু দুজন ব্যক্তিকে দূর থেকে তার দিকে এগিয়ে আসতে দেখল ৷ তাদের অবয়াব ঘিরে এক গাম্ভীর্য ভাব বিরাজ করছে ৷ তারা অত্যন্ত ক্লান্ত ৷ বে হদ পিপাসার্ত ৷ পিপাসায় তাদের ঠোঁট শুকিয়ে গেছে ৷ তারা তার সামনে এসে দাড়িয়ে সালাম দিয়ে বলল , হে বালক! তোমার এই বকরিগুলো থেকে আমাদের একটু দুধ দোহন করে দাও, আমরা তা দ্বারা আমাদের পিপাসা নিবারণ করবো ৷ আমাদের শিরা-উপশিরা সিক্ত করব ৷ বালক বলল আমি তা করবো না ৷ কারণ বকরিগুলো আমার নয়, আমাকে তো কেবল এগুলোর প্রহরী বানানো হয়েছে ৷ লোক দু'টি তার কথা অপছন্দ করল না ৷ তাদের চেহারায় তার ব্যাপারে সন্তষ্টির আভা বিকষিত হলো ৷
তারপর তাদের একজন বলল আমাকে এমন একটি বকরি দেখিয়ে দাও, যা এখনো দুগ্ধদান করেনি ৷ তখন বালকটি তাদের একটি বকরী দেখিয়ে দিল ৷ লোকটি তার দিকে এগিয়ে গেল এবং তাকে বাধল ৷ তারপর আল্লাহর নাম স্মরণ করতে করতে বকরীর ওলানটি মলে দিতে লাগল ৷ বালকটি তার দিকে বিস্ময়মাখা দৃষ্টিতে চেয়ে রইল এবং মনে মনে বলল , যে ছোট বকরি এখনো দুধ দেয়নি সে আবার কিভাবে দুধ দিবে ?! কিন্তু বকরীর ওলানটি অনতি বিলম্বে স্ফীত হয়ে গেল এবং তা থেকে প্রবল ধারায় দুধ বের হতে লাগলো ৷
লোকটি তখন মাটি থেকে মাঝখানে গভীরতা বিশিষ্ট একটি পাথর কুড়িয়ে নিল এবং দুধ দ্বারা তা পূর্ণ করল ৷ তিনি ও তার সাথী  তা থেকে পান করলেন তারপর তাদের সাথে আমাকেও পান করালেন ৷ আর আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না ৷ তারা পরিতৃপ্ত হলে সেই মোবারক ব্যক্তি বকরির ওলানটিকে বললেন তুমি সংকোচিত হয়ে যাও৷ ওলানটি সংকুচিত হতে হতে আগের অবস্থায় ফিরে গেল ৷ তখন আমি বরকত ময় লোকটিকে বললাম আপনি যে কথা বলেছেন তা আমাকে শিখিয়ে দিন ৷ তিনি আমাকে বললেন, নিশ্চয় তুমি জ্ঞানী বালক হবে৷
                                                               ★   ★   ★
এটা হল ইসলামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু এর জীবন কাহিনীর শুরু ৷
কারণ বরকতময় ব্যক্তিটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৷ আর তার সাথী হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছাড়া আর কেউ ছিলেন না ৷
কুরাইশের নিপীড়নের প্রচণ্ডতায় এবং তাদের উপর আপতিত নির্যাতনের তীব্রতায় তারা সেদিন মক্কার গিরিপথে গিয়েছিলেন ৷
বালকটি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীকে ভালোবেসেছিলেন তাতে রাসূল ও তাঁর সাথী  তাঁর ব্যাপারে বিমুগ্ধ হয়েছিলেন ৷ তাঁর বিশ্বস্ততা ও দৃঢ়তাকে মহান মনে করেছিলেন এবং তার মাঝে কল্যাণের সন্ধান পেয়েছিলেন ৷

কিছুদিন যেতে না যেতেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু ইসলাম গ্রহণ করলেন এবং রাসূলের সেবার জন্য নিজেকে তার নিকট পেশ করলেন ৷ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সেবায় নিয়োগ করলেন৷  সেদিন থেকে ভাগ্যবান বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু মেষের পরিচর্যা ছেড়ে সকল জাতী ও সৃষ্টির সেরা মানবের সেবায় নিয়োজিত হলেন ৷
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার ন্যায় অনুসরণ করতে লাগলেন ৷ আবাসে -নিবাসে তিনি তাঁর সাথী হতেন ৷  বাড়িতে -বাইরে তিনি তার সাহচর্য অবলম্বন করতেন ৷ তিনি ঘুমিয়ে পড়লে তাকে জাগ্রত করতেন ৷ গোসলের সময় তাকে আড়াল করে রাখতেন ৷ কোথাও বের হওয়ার ইচ্ছা করলে তাকে তার জুতা পরিয়ে দিতেন ৷ ঘরে প্রবেশের ইচ্ছা করলে তিনি তার পা থেকে জুতা খুলে দিতেন ৷ তার লাঠি ও মিসওয়াক বহন করে নিয়ে যেতেন ৷ তিনি তার কামরায় প্রবেশ করতেন যখন তিনি তার কামরায় থাকতেন ৷ বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছে তখন তাকে তার কামরায় প্রবেশের অনুমতি দিয়েছিলেন এবং পাপ ও সংকোচ ছাড়াই তার গোপন বিষয় জানার অনুমতি প্রদান করেছিলেন ৷ তাই তাকে 'রাসূলের গোপন বিষয় পরিজ্ঞাত ব্যক্তি' হিসেবে ডাকা হতো ৷
 ※      ※      ※
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু রাসুলের গৃহে প্রতিপালিত হন ৷ তাঁর হিদায়াতেই হিদায়াত প্রাপ্ত হন ৷ তার চরিত্র মাধুরীতেই চরিত্রবান হন ৷ প্রতিটি অভ্যাস ও রীতিনীতিতে তিনি তাঁর অনুসরণ করেন ৷ তাই তার সম্পর্কে বলা হয়, 'নিশ্চয় তিনি হিদায়াত ও চরিত্রের ক্ষেত্রে সকলের চেয়ে রাসুলের অগ্রগামী ব্যক্তি' ৷
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু রাসুলের পাঠশালায় শিক্ষা লাভ করেন ৷ তাই সাহাবীদের মাঝে তিনি ছিলেন বিশিষ্ট কারী,  অধিক কুরআনের মর্ম অনুধাবনকারী এবং আল্লাহ প্রদত্ত বিধি-বিধান সম্পর্কে অধিক জ্ঞানী ব্যক্তি ৷
ঐ ব্যক্তির ঘটনায় এ বিষয়টি স্পষ্ট করে দিবে, যে ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট এলেন ৷ তিনি তখন আরাফায় দাঁড়িয়ে আছেন ৷ তাকে বললেন—
হে আমীরুল মুমিনীন আমি কুফা থেকে এসেছি ৷ সেখানে এমন এক ব্যক্তিকে রেখে এসেছি যিনি নিজের স্মৃতি থেকে কোরআন পড়ান ৷ তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন ৷ এমনভাবে খুব কমই ক্ষিপ্ত হয়েছেন ৷ ক্ষিপ্ত হয়ে তিনি ফুলতে লাগলেন ৷ এমনকি তিনি কাজওয়ার অগ্র-পশ্চাতের মধ্যবর্তী স্থান ভরে ফেলার উপক্রম হলেন এবং বললেন, তোর ধ্বংস হোক সে কে?
লোকটি বলল, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ ৷ তখন ধীরে ধীরে তার ক্রোধের আগুন নিভতে লাগলো ৷ এমনকি তিনি তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন ৷ তারপর বললেন—
তোর মরণ হোক!  আল্লাহর শপথ করে বলছি তিনি ছাড়া এ কাজের যোগ্য আর কেউ বাকি আছে বলে আমার জানা নেই ৷ সে বিষয় সম্পর্কে আমি তোমার নিকট আলোচনা করছি ৷

হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কথা অব্যাহত রেখে বললেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট বসে কথাবার্তা বলছিলেন ৷ মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করছিলেন ৷ আমি তাদের সাথে ছিলাম ৷ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন ৷ আমরাও তার সাথে বেরিয়ে পড়লাম ৷ তখন সহসা দেখলাম, মসজিদে দাঁড়িয়ে এক ব্যক্তি নামাজ পড়ছে ৷ আমরা তাকে চিনতে পারলাম না ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার কুরআন পাঠ শুনতে লাগলেন ৷ তারপর আমাদের দিকে ফিরে তাকিয়ে বললেন—
"কোরআন যেমন সবুজ সতেজ অবতীর্ণ হয়েছে কেউ যদি তেমনি ভাবে কোরআন পাঠ করে আনন্দিত হতে চায়, তাহলে সে যেন ইবনে উম্মে আবদের ন্যায় কোরআন পাঠ করে" ৷
এরপর আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বসে দোয়া করতে লাগলেন ৷ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেন,  চাও তোমাকে দেওয়া হবে, চাও তোমাকে দেওয়া হবে,
তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলতে লাগলেন, আমি তখন মনে মনে বললাম, আল্লাহর কসম! অবশ্যই আমি অতি প্রত্যুষে আবদুল্লাহ ইবনে মাসউদ এর নিকট যাব এবং রাসূলের এই আমিন আমিন বলার সুসংবাদ দিব৷ তাই প্রত্যুষে আমি তাকে সুসংবাদ দেওয়ার জন্য গেলাম ৷ গিয়ে দেখি আমার আগে আবুবকর তার নিকট পৌঁছে গেছেন ৷ আল্লাহর শপথ করে বলছি! আমি যখনই কোন নেক কাজে আবুবকরের সাথে প্রতিযোগিতা করেছি, তখন আমি তাকে আমার অগ্রগামী পেয়েছি ৷
★★★
আল্লাহর কিতাব কুরআনের এলেম অর্জনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু এমন এক পর্যায়ে পৌঁছেছেন যে, তিনি বলতেন, আমি ঐ আল্লাহর শপথ করে বলছি!  যিনি ছাড়া আর কোন ইলাহ (উপাস্য) নেই, আল্লাহর কিতাবের কোন আয়াত অবতীর্ণ হয়নি তবে আমি জানি, কোথায় তা অবতীর্ণ হয়েছে ৷ আমি জানি, কোন ক্ষেত্রে তা অবতীর্ণ হয়েছে ৷ আমি যদি জানতে পারি, আল্লাহর কিতাব সম্পর্কে আমার চেয়ে বেশি অভিজ্ঞ কেউ আছে যার নিকট গমন করা সম্ভব,তাহলে অবশ্যই আমি তার নিকট যেতাম ৷

নিজের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু যা বলেছেন, তাতে তিনি কোন বাড়াবাড়ি করেননি ৷ কারণ এই তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু এক সফরে এক কাফেলার সাথে তার সাক্ষাৎ হলো ৷ রাতের ঘন অন্ধকার কাফেলাটি ছেয়ে আছে ৷ কাফেলার মাঝে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু ৷ হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এক ব্যক্তিকে তাদের ডাকার নির্দেশ দিলেন ৷ লোকটি ডেকে বলল, কাফেলা কোথা থেকে এলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু উত্তর দিলেন من الفج العميق সুদূর উপত্যকা থেকে ৷  হযরত উমর রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, তোমরা কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন البيت العتيق প্রাচীন গৃহে যাচ্ছি ৷  হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন,নিশ্চয় তাদের মাঝে একজন আলেম আছে ৷ অতঃপর তিনি একজন কে নির্দেশ দিলে সে ডেকে বলল, কোরআনের কোন আয়াত টি অতি মহান?
উত্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন الله لا اله الا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم
[অর্থঃ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই,  তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ৷ তাঁকে তন্দ্রাও স্পর্শ করেনা, নিদ্রাও না]

হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তুমি ডেকে বল,  কোরআনের কোন আয়াতটি অতি প্রজ্ঞাময়?
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন—
ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربي
[ অর্থঃ আল্লাহ ন্যায় পরায়নতা, সদাচরণ ও আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন ৷] হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তুমি ডেকে বল, কোরআনের কোন আয়াতটি ব্যাপকতর?
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন—
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
[অর্থঃ কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে৷]
হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তুমি ডেকে বল,  কোরআনের কোন আয়াতটি অধিক ভীতিপ্রদ?
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন—
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ ۗ مَن يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلَا يَجِدْ لَهُ مِن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
[ অর্থঃ তোমাদের আশার উপর ভিত্তি নয় এবং আহলে -কিতাবদের আশার উপর নয় ৷ যে কেউ মন্দ কাজ করবে, সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোন সমর্থক ও সাহায্যকারী পাবে না ৷]
তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, কোরআনের কোন আয়াত টি অধিক আশাব্যঞ্জক?
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন—
۞قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

[অর্থঃ বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর যুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না ৷ নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন ৷ নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু ৷]  হযরত উমর রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, তুমি ডেকে বল, তোমাদের মাঝে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে? তারা বলল, হ্যাঁ,  তিনি আমাদের মাঝে আছেন ৷
★   ★   ★   ★
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু শুধুমাত্র কারী, আলেম, আবেদ ও দুনিয়াবিমুখ ব্যক্তি ছিলেন না ৷ তার সাথে সাথে তিনি শক্তিশালী,দৃঢ়চেতা,  দুঃসাহসী মুজাহিদ হয়ে যেতেন যখন পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করত ৷
এর জন্য এটাই যথেষ্ট যে,  তিনি পৃথিবীর বুকে প্রথম মুসলমান যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কুরআনকে সুউচ্চকণ্ঠে পাঠ করেছিলেন ৷
মক্কায় একদিন রাসুলের সাহাবীগণ সমবেত হলেন ৷ তাঁরা ছিলেন নগন্য, দুর্বল ৷ বললেন, আল্লাহর শপথ করে বলছি! এখনো কুরাইশরা এ কোরআনকে সুউচ্চ কন্ঠে পাঠ করতে শুনেনি৷ সুতরাং কে আছে যে তাদের তা শুনাবে? হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, আমি তাদের তা শুনাব৷

তারা বলল, আমরা তোমার ব্যাপারে আশঙ্কা করছি ৷ আমরা এমন একজনকে চাচ্ছি, যার গোত্রের লোকেরা মক্কায় আছে ৷ যারা তাকে রক্ষা করবে এবং তাদের থেকে তাকে বাঁচিয়ে রাখবে  যদি তারা তাকে হত্যা করতে চায় ৷
তখন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন,  তোমরা আমাকে সুযোগ দাও৷  নিশ্চয় আল্লাহ আমাকে বাঁচাবেন এবং আমাকে রক্ষা করবেন ৷ তারপর তিনি পূর্বাহ্নে মসজিদে গেলেন এবং মাকামে ইব্রাহিমে গিয়ে পৌঁছালেন কুরাইশরা তখন কাবার পাশে বসে আছে ৷ তিনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে উচ্চস্বরে পাঠ করতে লাগলেন—
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الرَّحْمَنُ (1) عَلَّمَ الْقُرْآنَ (2) خَلَقَ الْإِنْسَانَ (3) عَلَّمَهُ الْبَيَانَ

তিনি তিলাওয়াত করে যেতে লাগলেন ৷ কুরাইশরা চিন্তা করে বলল, ইবনে উম্মে আবদ কি বলছে?
তার ধ্বংস হোক! মোহাম্মদের কুরআনের তো কিয়দাংশ পাঠ করছে ৷ তারা তার দিকে ছুটে এলো এবং তার চেহারায় মারতে লাগলো ৷ আর তিনি তখন কোরআন পাঠ করেই চলছেন ৷ তারপর তিনি তার সাথীদের নিকট রক্তাপ্লুত হয়ে ফিরে এলেন ৷ তারা তখন তাকে বলল, আমরা তোমার ব্যাপারে এর ভয় করেছিলাম ৷

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি,আল্লাহর দুশমনরা আমার দৃষ্টিতে এখনের চেয়ে তুচ্ছ আর ছিলনা ৷ তোমরা চাইলে আগামীকাল সকালে এমনিভাবে আমি তাদের নিকট যাব ৷ তারা বললেন, না যেওনা ৷ যথেষ্ট হয়েছে ৷ তাদের অপছন্দনীয় বিষয়টি তুমি তাদের শুনিয়ে  দিয়েছো ৷
★   ★   ★   ★   ★
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর খেলাফতকাল পর্যন্ত বেঁচে রইলেন ৷ অতঃপর মরণব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লে হযরত উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁকে দেখতে এলেন ৷
বললেন, আপনি কিসের ভয় করছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, আমার পাপ রাশির ৷
হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আপনি কিসের আশা করেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, আমি আল্লাহর রহমতে আশা করি ৷
হযরত উমর রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন,  আমি কি আপনার ঐ ভাতাগুলো পৌঁছে দেওয়ার নির্দেশ দেব যেগুলো আপনি বেশ কয়েক বৎসর যাবৎ নিচ্ছেন না?
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, আমার তার কোন প্রয়োজন নেই ৷
হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন,  আপনার পর তা আপনার মেয়েদের জন্য হবে ৷ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, আপনি কি আমার মেয়েদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করছেন? আমি তাদের প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াতের  নির্দেশ দিয়েছি ৷ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة ابدا
[ অর্থঃ যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ওয়াকেয়া পাঠ করবে কখনো তাকে দারিদ্র স্পর্শ করবেনা৷]
রাত এগিয়ে এলে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু আল্লাহর সাথে গিয়ে মিলিত হলেন ৷ তাঁর জিব্বা তখন আল্লাহর স্মরণে সজীব ও আল্লাহর আয়াতসমূহ পাঠ প্রানবন্ত ৷
তখন হিজরী 32 তম বছর ৷ মৃত্যুর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় ৷

মন্তব্য

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) সাহাবা চরিত— 5
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) সাহাবা চরিত— 5
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHk383V0ETK5ThudpcP4BEhX6H6rVDAs1xyUqIMBxWop3fjvwmr403R-833mniezURG1IKkpWXIoKcNJu0DQOPuCzbTAJfA5YVTLE5oYPCnxIoYNUEwJCz3SwoeK3LRhxfGKKm8TkIDqYv/s200/PicsArt_02-05-11.12.38.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHk383V0ETK5ThudpcP4BEhX6H6rVDAs1xyUqIMBxWop3fjvwmr403R-833mniezURG1IKkpWXIoKcNJu0DQOPuCzbTAJfA5YVTLE5oYPCnxIoYNUEwJCz3SwoeK3LRhxfGKKm8TkIDqYv/s72-c/PicsArt_02-05-11.12.38.jpg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2020/02/blog-post_5.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2020/02/blog-post_5.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy