ইসলামের বড় দুশমন আবু জাহেলকে ছোট্ট দুই বালক যেভাবে খতম করে দিল

আবু জাহেল মাথা সর্দার নেতা যুদ্ধ বদর শিশু মুআয মুয়াওয়ায রাসুল সা: আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুর রহমান ইবনে আউফ কুপ কাফের কষ্ট ফেরাউন



আল্লাহর দুশমন এ উম্মতের ফিরাউন আবু জাহেলের মৃত্যু যেভাবে হয়েছিল ৷

হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাযিআল্লাহু তা'আলা আনহু বলেন, আমি বদর যুদ্ধের দিন ময়দানে দাঁড়িয়ে আছি, হঠাৎ লক্ষ্য করে দেখলাম আমার ডান ও বাম দিকে আনসারী দুই যুবক ৷ ফলে আমি কিছুটা আশঙ্কা গ্রস্থ হয়ে পড়লাম (হয়তো আমাকে এমন এমন অরক্ষিত অবস্থায় দেখে শুক্র পক্ষের লোকেরা আমার উপর আক্রমন করে বসতে পারে,  আমাকে ঘিরে ফেলতে পারে৷)

আমি এরকম যখন ভাবছিলাম তখন সে দুইজনের একজন আমার কাছে এসে আস্তে করে বলল, চাচা, আবু জাহেলটা কে আমাকে দেখিয়ে দেবেন?  আমি বললাম, ভাতিজা, আবু জাহেলকে দেখে তুমি কি করবে? সেই নও-জোয়ান তখন আমাকে বলল,  আমি আল্লাহর নামে এ প্রতিশ্রুতি করেছি, যদি আবু জাহেল কে দেখতে পাই তাহলে তাকে হত্যা করব, না হয় তাকে মারতে গিয়ে নিজে নিজে মরবো৷

আমার এ ওয়াদার কারণ, আমি শুনেছি এ আবু জাহেল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদাই গালিগালাজ করে থাকে ৷ যার হাতে আমার প্রাণ, যদি আমি তাকে দেখতে পাই তাহলে সে পর্যন্ত তার ছায়া থেকে আমার ছায়া বিচ্ছিন্ন হবে না, (অর্থাৎ তার থেকে দূরে সরবো না) যে পর্যন্ত আমাদের মধ্যে যার প্রথমে মৃত্যু লেখা রয়েছে তার মৃত্যু না আসবে ৷



প্রথমজন সরে যাওয়ার পর দ্বিতীয় জনও আমার কাছে এসে আস্তে করে আবু জাহেল কে দেখিয়ে দিতে বলল, প্রথম জন যে কথাগুলো বলেছিল দ্বিতীয়জনও আমার নিকট সে কথাগুলো বলল ৷ তাদের দুজনের মাঝে থাকার চাইতে বয়স্ক দুজনের মাঝখানে থাকার যে মনোবাসনা আমার মাঝে ছিল তাদের কথা শুনে আমার সে বাসনা দূর হয়ে গেল ৷ এরই মাঝে আমি দেখলাম,  লোকজনের মাঝে আবু জাহেল হেঁটে যাচ্ছে ৷ আমি তাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম ৷ দেখা মাত্রই তারা দুজন বাজপাখির মতো দৌড়ে তার উপর গিয়ে পড়ল, তাকে তরবারির আঘাতে ধরাশায়ী করে ফেলল ৷ অবস্থাতেই তারা পুনরায় দৌড়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে  সংবাদ জানাল  ৷


এ দুই যুবক ছিল আফরার দুই পুত্র মুয়ায ও মুআওয়ায  ৷

ইবনে আব্বাস রা:  বর্ণনা করেন, মুআয রা:  হলেন, আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, কখন আবু জাহেলকে নাগালের মধ্যে পাব ৷ এরপর যখন সুযোগ এল, আমি তার উপর এমন জোরে তরবারির আঘাত হানলাম যে, এক আক্রমণেই তার এক পায়ের হাটু কেটে গেল ৷ আবু জাহেলের পুত্র ইকরিমা -যিনি মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেছেন—পিতার সাহায্যার্থে দৌড়ে আসেন এবং মুয়াজ ইবনে আমরের কাধে এমন জোরে আঘাত করল যে,  তাতে মুআয রাযিআল্লাহু তা'আলা আনহু এর এক হাত কেটে গেল ৷

হাতের জোড়া কেটে গেলেও নিচের চামড়া না কাটায় তার ঝুলে রইল ৷ এভাবে ঝুলন্ত একহাত নিয়েই তিনি যুদ্ধ করে যেতে লাগলেন ৷ যখন হাত এভাবে ঝুলতে থাকায় বেশ কষ্ট হতে লাগলো,  তিনি পায়ের নিচে হাত আটকিয়ে জোরে টানদিয়ে সে হাতটিকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন ৷ উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর খেলাফত কাল পর্যন্ত মুআয ইবনে আমর ইবনে জামুহ (রা:)  বেঁচে ছিলেন ৷ আফরার অপর পুত্র আবু জাহেলের পতনের পর অন্যদের সাথে যুদ্ধরত থাকা অবস্থায় রণাঙ্গনে শাহাদত বরণ করেন ৷

যুদ্ধ বিজয়ের পর আবু জাহেলের লাশের সন্ধানঃ

আকস্মিক প্রচন্ড আক্রমণে যদিও আবু জাহেল আহত হয়ে পড়েছিল, কিন্তু তখনও ধিকি ধিকি জীবন তার মাঝে অবশিষ্ট ছিল ৷ হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কি আবু জাহেল কি অবস্থায় রয়েছে তার খবর নিয়ে আসবে?  হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু লাশের মাঝে খোঁজ নিয়ে দেখলেন, তখনও পর্যন্ত আবু জাহেলের ধমনী কার্যকর রয়েছে, জীবন অবশিষ্ট রয়েছে ৷

ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু আবু জাহেলের ঘাড়ে পা রেখে বললেন, "اخزاك الله يا عدوالله " আল্লাহ তোমাকে লাঞ্চিত করুক হে আল্লাহর দুশমন ৷ এরপর হযরত ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু তার মাথা কেটে ফেললেন এবং তার কর্তিত মস্তক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে এনে

রাখলেন ৷ নিবেদন করলেন  "هذا راس عدو الله ابي جهل " এই আল্লাহর দুশমন আবু জাহেলের মাথা ৷ নবীজি সা:  তার উত্তরে বললেন, "الحمد لله الذي لا اله الا هو " আল্লাহর কসম, যিনি ব্যতীত কোন মাবুদ নেই ৷ এটি আবু জাহেলেরই মাথা?  হযরত ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, "نعم والله الذي لا اله غيره "  হ্যাঁ আল্লাহর কসম যিনি ব্যতীত কোন মাবুদ নেই, এটি আবু জাহেলেরই মাথা ৷

এপর্যায়ে রাসুলে খোদা আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে তিনবার পড়লেন, "الحمد لله الذي اعز الاسلام واهله " সকল প্রশংসা আল্লাহর যিনি ইসলাম ও ইসলামপন্থীদের সম্মান দান করেছেন ৷  কোন কোন বর্ণনায় রয়েছে, তিনি শুকরিয়া স্বরুপ সেজদাও  আদায় করেন ৷ ইবনে মাজাহর এক বর্ণনায় রয়েছে,  তিনি শুকরিয়া স্বরুপ কেবল সিজদা নয়,  দু'রাকাত নামাযও আদায় করেন ৷

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, আমি আবু জাহেলের বুকের উপর চরে বসলাম, সে চোখ দুটি খুলে আমাকে দেখে বলল, ওহে বকরি রাখালের দল, তুমি কিন্তু অনেক উঁচু স্থানে উঠে বসেছো৷
আমি জবাবে বললাম, الحمد لله الذي مكنني من" ذلك " আল্লাহর জন্য হামদ , তিনি আমাকে ক্ষমতা প্রদান করেছেন ৷ এরপর আবু জাহেল জিজ্ঞাসা করল,  কাদের বিজয় হলো ? আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলের ৷ এ পর্যায়ে আবু জাহেল প্রশ্ন করল,  তোমার কি করার ইচ্ছা? আমি বললাম, তোমার মাথা কেটে ফেলবো ৷ সে বলল, তাহলে এই আমার তরবারী, এটি দিয়েই তুমি আমার মাথা কেটো ৷ এটি বেশ ধারালো , তাই অতি শীঘ্র তোমার মনোবাসনা পূরণ করবে ৷ তবে আমার মাথা কাটার সময় ঘাড়ের কাছে কেটো, তাহলে যে কেউ দেখবে তার অন্তরে ভীতি ও সম্ভ্রম সৃষ্টি হবে ৷ আর যখন তুমি মুহাম্মদ এর নিকট ফিরে যাবে তখন তাকে এ কথা জানাবে যে,  অতীত দিনগুলোর তুলনায় আজ তোমাদের প্রতি আমার অন্তরের ক্রোধ ঘৃণা ও শত্রুতা অনেক অনেক বেশি ৷

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বলেন, এরপর আমি তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললাম এবং তা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমিপে  উপস্থিত করলাম ৷ আমি নিবেদন করলাম,  এই হচ্ছে আল্লাহর দুশমন আবু জাহেলের কর্তিত মস্তক ৷ এরপর সে যে কথা পৌঁছতে বলেছিল তা যথাযথভাবে হুজুরকে অবহিত করলাম ৷ তিনি শুকরিয়া স্বরুপ আল্লাহু আকবর ধ্বনি দিলেন এবং বললেন, সে ছিল আমিও আমার উম্মতের ফেরাউন ৷ মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন থেকে এই ফেরাউনের অনিষ্ট অন্যায় ছিল কত বেশি!  মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন মৃত্যুর মুখে কালিমা পড়েছিল আর এ উম্মতের ফেরাউন মৃত্যুর মুখে উপস্থিত হয়েও ঈমানের কালিমা তো পড়েনি বরং অহংকারের কথাই উচ্চারণ করেছে  ৷ এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের তরবারিটি হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু কে দিয়ে দেন৷

এ বর্ণনা থেকে একথা স্পষ্ট হল যে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী ও রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তেমনি তার উম্মতের ফেরাউন ছিল সকল যুগের সকল ফিরাউন থেকে লাঞ্ছনার শীর্ষে অবস্থানকারী ৷ তাই, মৃত্যুর সময়ও তার কুফরের বিপরীতে চোখ খুলে নি, মৃত্যুর কষ্ট তাকে কুফর ও শিরকের অবস্থানে সামান্য চিড় ধরাতে পারেনি ৷ সে এ অবস্থায় শুধু থেকেছে তা নয়, বরং মৃত্যুর মুখে পতিত হওয়ার সময় তার কুফর এ খোদাদ্রোহ  আরও বৃদ্ধিই পেয়েছিল ৷

মন্তব্য

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: ইসলামের বড় দুশমন আবু জাহেলকে ছোট্ট দুই বালক যেভাবে খতম করে দিল
ইসলামের বড় দুশমন আবু জাহেলকে ছোট্ট দুই বালক যেভাবে খতম করে দিল
আবু জাহেল মাথা সর্দার নেতা যুদ্ধ বদর শিশু মুআয মুয়াওয়ায রাসুল সা: আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুর রহমান ইবনে আউফ কুপ কাফের কষ্ট ফেরাউন
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAT9USTW-eMUvTggpj2_r2ufkyHU1L2kVgmXhPJ4g9QS5rVW7bS8z4m_b8cQFShw5qAG22zK5mAgx9gneWebEeOpq_oGcUccpq7JfB6avAi5KA-LAtaurl0mvvdt2fyBUkX5IEeGBii3yk/s320/8XIpDjYNRfdrBznfVtZDctsfUAN.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAT9USTW-eMUvTggpj2_r2ufkyHU1L2kVgmXhPJ4g9QS5rVW7bS8z4m_b8cQFShw5qAG22zK5mAgx9gneWebEeOpq_oGcUccpq7JfB6avAi5KA-LAtaurl0mvvdt2fyBUkX5IEeGBii3yk/s72-c/8XIpDjYNRfdrBznfVtZDctsfUAN.jpg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2020/01/blog-post.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2020/01/blog-post.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy