মিয়াজী নূর মোহাম্মদ ঝানঝানবী রহমাতুল্লাহি আলাইহি : জন্ম : হযরত মিয়াজী নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর পিতার...
মিয়াজী নূর মোহাম্মদ ঝানঝানবী রহমাতুল্লাহি আলাইহি:
জন্ম: হযরত মিয়াজী নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর পিতার নাম সৈয়দ জামাল উদ্দিন মোহাম্মদ ৷ তিনি 1201 হিজরী সালে ভারতের উত্তর প্রদেশের মুজাফফর নগর জেলার ঝানঝানা নামক স্থানে জন্মগ্রহণ করেন ৷ তিনি ছিলেন তাঁর পিতার জৈষ্ঠপুত্র ৷
বংশধারা: তিনি পিতা-মাতা উভয়দিক দিয়ে সায়্যেদ ছিলেন ৷ তার নবম উর্দ্ধতন পুরুষ শায়েখ আব্দুর রাজ্জাক সাহেব তাঁর সমসাময়িক যুগের বিখ্যাত আলেম ও সিলসিলায়ে কাদেরিয়া সুফিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ৷
তখন মোগল সম্রাট জালালউদ্দিন আকবর ভারতের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ৷ সম্রাট আকবরও শায়েখ সাহেবের একজন বিশেষ ভক্ত ছিলেন ৷ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহি আলাইহি আবরারুল আখিয়া নামক কিতাবে শায়খ আব্দুর রাজ্জাক সাহেবের আলোচনায় বলেন শেখ মোহাম্মদ হোসাইন রহমতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা এবং কাদরী একজন উল্লেখযোগ্য ছিলেন তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন এবং সর্বদা জিকিরে মশগুল থাকতেন ৷
শিক্ষাদীক্ষা: হযরত মিয়াজী সাহেব রহমতুল্লাহি আলাইহি যদিও কোন প্রতিষ্ঠান থেকে ধারাবাহিকভাবে পড়ালেখা করে ফারেগ হননি তথাপি তাঁর দ্বীনী জ্ঞান ও ফারসি ভাষার উপর যথেষ্ট দক্ষতা ছিল ৷ কিছু কিছু আরবিও জানতেন ৷ তিনি পারিবারিক নিয়ম অনুযায়ী সর্বপ্রথম কোরআন মাজিদ হিফজ করেন ৷ অতঃপর ফার্সি ভাষা শিক্ষা করেন ৷ তবে এটা জানা সম্ভব হয়নি যে, তিনি ঝনঝনা থেকে শিক্ষা করেছেন না দিল্লিতে ৷ অবশ্য তিনি আরবি শিক্ষার জন্য দিল্লিতে গমন করেছিলেন বলে জানা যায় ৷ তবে কোন বৎসর গিয়েছিলেন তা জানা যায় না তবে এতে সন্দেহ নেই যে তখন রহিমিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ছিলেন হযরত শাহ আব্দুল আযীয ছাহেব রহমতুল্লাহি আলাইহি এবং তাদের খেদমত আঞ্জাম দিতেন হযরত শাহ আব্দুল কাদের সাহেব ৷ এ সময় হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ইলম অর্জনের জন্য এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এ মাদ্রাসায় ভর্তি হলেন ৷
আমিরুর রেওয়াত কিতাবে বর্ণিত আছে , বর্ণনাকারী খান সাহেব বলেন, আমার ওস্তাদ মিয়াজী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি সায়্যেদ সাহেবের নিকট কাফিয়া পড়তে শুরু করেছিলাম ৷ সায়্যেদ সাহেব যখন তাশরীফ নিয়ে এলেন তখন তিনি শাহ সাহেবের নিকট মিজান পড়তে শুরু করে দিলেন ৷ তাছাড়া কিছু কিতাব তিনি মৌলভী ইসহাক সাহেবের নিকটও পড়েছেন ৷
হযরত সায়্যেদ সাহেব কি কারনে এলেমের সমাপ্তি লগ্নে না পৌঁছেই লেখাপড়ার ত্যাগ করলেন তাতো স্পষ্ট ৷ তবে মিয়াজী রহমতুল্লাহি সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায়নি যে, তিনি কি কারনে এলেমের সমাপ্তি পর্বে না পৌঁছে ত্যাগ করলেন ৷ সম্ভবত হযরত শাহ আব্দুল আযীয ছাহেব রহমতুল্লাহি আলাইহি-এর ইঙ্গিতে পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন ৷ তবে একথা নিশ্চিত ভাবে জানা যায় যে, তিনি প্রখর মেধাসম্পন্ন ছিলেন ৷ মোটকথা আল্লাহ তায়ালা হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি এবং মিয়াজী সাহেব রহমতুল্লাহি আলাইহিকে অন্য কাজের জন্য নির্বাচন করেছিলেন৷ তাই তাদের জাহেরী ইলম যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই দান করেছিলেন ৷
সংগ্রামী ময়দানে মিয়াজী নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি:
ভারতের স্বাধীনতা আন্দোলন:
ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল বিশ্বব্যাপী বিপ্লবী যুদ্ধ, যার সূচনা করেন শাহ অলিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ৷ আর এটাকে জোরদার করেন শাহ আব্দুল আজিজ সাহেব এবং এর কর্মপদ্ধতি বা অবকাঠামো উপস্থাপন করেন হযরত সৈয়দ আহমদ শহীদ , আর এটাকে পূর্ণতায় পৌঁছান হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহি আলাইহি ৷
এ আন্দোলনকে বিভিন্ন সময় বিভিন্ন নামে নামকরণ করা হয় ৷ হাজী ইমদাদুল্লাহ ছাহেব, মাওলানা গাঙ্গুহী সাহেব, মাওলানা নানুতুবী সাহেবের সময় এটাকে 1857 সালের বিপ্লব বলে আখ্যায়িত করা হয় ৷ শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহির সময় একে "তাহরীকে খেলাফত" এবং "তাহরিকে রেশমি খুতুত" নামে আখ্যায়িত করা হয় ৷ আর শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানীর সময় এ যুদ্ধকে মুকাম্মাল আযাদী নামে অভিহিত হয় ৷ 1947 সালের 15 ই আগস্ট তারিখে এ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ৷
শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি নকশে হায়াত নামক তার আত্মজীবনীতে লিখেছেন যে, একমাত্র নিজের দেশকে স্বাধীন করার লক্ষ্যে ওলামা, ধনী-গরীব নির্বিশেষে সকল মুসলমানদের কোনো উপকরণ ছাড়াই এ আন্দোলন শুরু করেন ৷ এ যুদ্ধে সাধারণ লোকদের মধ্যে পরিমাণ উত্তেজনার সৃষ্টি হয়েছিল যা বিভিন্নমুখী বিপর্যয় ও অসফলতা সত্বেও শেষ জামানা পর্যন্ত মুছে যায়নি ৷
জিহাদের দায়িত্ব আঞ্জাম দেয়ার উৎসাহ ও জযবা ছোট-বড় নির্বিশেষে সকলের মধ্যে পাওয়া গিয়েছিল ৷ পুরুষ-মহিলা ছোট-বড় ধনী-গরিব গ্রাম্য ও শহরে, সাধারণ- বিশেষ মোটকথা দেশের সকল মানুষই এ নেশায় মত্ত ছিল ৷ তারা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ কাজের বিজয়ের লক্ষে জিহাদে লিপ্ত থাকেন ৷ সময়ের বিপর্যয় এবং ইংরেজদের অত্যাচারের ষ্টিম রুলার উপেক্ষা করে উদ্দেশ্য সাধনে তারা তাদের লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি৷
মূলত: এই উদ্দম ও প্রেরণা ছিল হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এর ফতোয়ায়ে দারুল হরব, হযরত সায়্যেদ আহমদ সাহেব শহীদ রহমতুল্লাহি আলাইহি এর তাবলীগ ও জিহাদি প্রচারণার ফসল ৷ ফলে এমন অবস্থা হয়েছিল যে, প্রত্যেক ব্যক্তি জীবনের বাজি রাখতে লাগলো ৷ খানকার গদ্দিশীন দরবেশ, মাদ্রাসায় অবস্থানরত আলেমগণ হযরত সায়্যেদ সাহেবের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতে লাগলেন ৷ সায়্যেদ সাহেব যখন সফর করতে করতে সাহারানপুর পৌছলেন তখন শাহ আব্দুর রহিম সাহেব তার মুরিদগণ সহ সাইয়েদ আহমদ সাহেবের মোবারক হাতে জিহাদের বাইয়াত গ্রহণ করলেন ৷
হযরত শাহ আব্দুর রহিম সাহেব তার বিশিষ্ট মুরীদ কাজি হাকিম মুগীসউদ্দিন সাহেব সাহারানপুরি এবং হযরত মিয়াজী সাহেব রহমতুল্লাহি আলাইহি কে ঝনঝনা থেকে ডেকে এনে হযরত আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহির হাতে বাইয়াত করিয়ে দিলেন ৷
তিনি বলেন যখন তার পীর-মুর্শিদের পয়গাম নিয়ে তার লোকেরা ঝানঝানায় পৌঁছলো তখন হযরত রহমতুল্লাহি আলাইহি ঘোড়ার লাগাম হাতে নিয়ে ঘোড়াকে পানি পান করাচ্ছিলেন ৷ সংবাদ শোনামাত্রই হযরতের মধ্যে এক বিশেষ পরিবর্তন সৃষ্টি হল এবং ঘোড়াও ছোটাছুটি শুরু করে দিল ৷ খুবই অস্থিরতা দেখা দিল ৷ তিনি সাহারানপুর পৌঁছালেন এবং স্বীয় মূর্শীদের আনুগত্য ও নির্দেশ পালনার্থে সায়্যেদ সাহেবের হাতে বাইয়াত হলেন ৷

মন্তব্য