হিজরী 19 সালের কথা ৷ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা ' আলা আনহু রোমের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি মুজাহিদ বাহিনী পাঠালে...
হিজরী 19 সালের কথা ৷ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু রোমের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি মুজাহিদ বাহিনী পাঠালেন ৷ এ বাহিনীর একজন সাধারণ সৈনিক ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাযিয়াল্লাহু ৷ রোম সম্রাট কায়সার দীর্ঘদিন যাবত মুসলিম বাহিনীর ঈমানের সত্যতা, বিশ্বাসের নিস্কল্পতা, আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টিতে জীবনকে বিলিয়ে দেওয়ার অবিশ্বাস্য কাহিনী শুনে আসছে ৷
তাই এবার নির্দেশ দিল, কোন মুসলিম সৈন্য বন্দি হলে তাকে হত্যা না করে আমার দরবারে পাঠিয়ে দিবে ৷ আল্লাহর লীলা বোঝা দায় ৷ এ যুদ্ধে খোদ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাযিআল্লাহু তা'আলা আনহু বন্দি হলেন ৷ তারপর তাকে শৃঙ্খলিত অবস্থায় সম্রাটের নিকট নিয়ে গেল ৷ বললো ইনি মুহাম্মদের প্রথম সারির সাহাবী ৷ আমাদের হাতে বন্দী হয়েছে, তাই তাকে আপনার নিকট নিয়ে এলাম ৷
রোম সম্রাট দীর্ঘক্ষন অপলক দৃষ্টিতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর দিকে তাঁকিয়ে রইলো ৷ তারপর বললো, আমি তোমার নিকট একটি প্রস্তাব পেশ করছি ৷ আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন কি প্রস্তাব? সম্রাট বলো তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমাকে মুক্তি দিব এবং তোমাকে সম্মানজনক অবস্থায় থাকার ব্যবস্থা করব ৷
বন্দী হুযাফা রাযিআল্লাহু তা'আলা আনহু ঘৃণা ও দৃঢ়তার সাথে বললেন, সে তো বহু দূরের কথা! তোমার এই প্রস্তাব গ্রহণ করার চেয়ে হাজারবার মৃত্যুবরণ করা আমার জন্য অনেক শ্রেয় ৷
সম্রাট বলল, তোমাকে বেশ বুদ্ধিমান মনে হচ্ছে ৷ তুমি যদি আমার এ প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে আমার সাম্রাজ্যের অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব ৷ শৃঙ্খলিত বন্দী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাযিআল্লাহু তা'আলা আনহু এর চেহারায় তখন মৃদু হাসির রেখা ফুটে উঠলো তিনি বললেন—
আল্লাহর কসম যদি তুমি তোমার গোটা সাম্রাজ্য এবং আরবরা যেসব দেশকে পদানত করেছে তাও আমাকে এ শর্তে দিয়ে দাও যে, এক পলকের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর ধর্ম ত্যাগ করবো তবুও আমি তা করবো না ৷
সম্রাট বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব৷
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাযিআল্লাহু তা'আলা আনহু বললেন, তোমার যা খুশি তাই করো ৷ অত:পর সম্রাটের নির্দেশে তাকে শূলে চড়ানো হলো ৷ সম্রাট তখন রোমান ভাষায় তীরন্দাজদেরকে নির্দেশ দিল তারা যেন তার হাতের আশেপাশে তীর নিক্ষেপ করে৷ আর সম্রাট তখন তাকে খ্রিস্টান ধর্মাবলম্বনের চেষ্টা করতে লাগল ৷ কিন্তু তিনি তা গ্রহণ করলেন না ৷
তারপর সম্রাট তার পায়ের আশেপাশে তীর নিক্ষেপ এর নির্দেশ দিলো আর নিজে তাকে ধর্মান্তরের প্রস্তাব দিতে লাগল কিন্তু এতে কোন ফলদায়ক হল না৷
তখন
সম্রাট তাঁকে মুক্ত করে শূলীকাষ্ঠ থেকে নামিয়ে আনল। এবং
একটি বড় পাতিলে তেল ঢেলে তা আগুনে বসিয়ে দিল। তেল
টগবগ করে ফুটতে থাকলে দুজন মুসলমান বন্দিকে ডেকে আনল। তাদের
একজনকে ফুটন্ত তেলের পাতিলে নক্ষেপ করা হল। মুহুর্তে
গোশত গলে হাড়
থেকে খসে গেল আর খালি হাড়গুলো দেখা যেতে লাগল।
এরপর সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা (রা:) এর দিকে ফিরে তাঁকে খৃষ্ট ধর্ম গ্রহণ করতে আহবান জানাল। আব্দুল্লাহ ইবনে হুযাফা (রা:) পূর্বের চেয়ে আরও অধিক ঘৃণার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন । নিরাশ হয়ে সম্রাট তাঁকে ঐ পাতিলে নিক্ষেপ করার নির্দেশ দিল। তাঁকে যখন নিয়ে যাওয়া হল তখন তাঁর চোখ অশ্রুসজল হয়ে উঠল। রাজকর্মচারীরা তখন সম্রাটকে বলল, তিনি তো কাঁদছেন। সম্রাট ভাবল, নিশ্চয় সে ভয় পেয়েছে তাই তাকে ফিরিয়ে অনতে নির্দেশ দিল। এবার যখন সম্রাট তাকে খৃষ্টধর্ম গ্রহণ করার কথা বলল এবারও তিনি তা অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। সম্রাট বলল, তোর ধ্বংস হোক। তাহলে তুই কাঁদলি কেন ?
এরপর সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা (রা:) এর দিকে ফিরে তাঁকে খৃষ্ট ধর্ম গ্রহণ করতে আহবান জানাল। আব্দুল্লাহ ইবনে হুযাফা (রা:) পূর্বের চেয়ে আরও অধিক ঘৃণার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন । নিরাশ হয়ে সম্রাট তাঁকে ঐ পাতিলে নিক্ষেপ করার নির্দেশ দিল। তাঁকে যখন নিয়ে যাওয়া হল তখন তাঁর চোখ অশ্রুসজল হয়ে উঠল। রাজকর্মচারীরা তখন সম্রাটকে বলল, তিনি তো কাঁদছেন। সম্রাট ভাবল, নিশ্চয় সে ভয় পেয়েছে তাই তাকে ফিরিয়ে অনতে নির্দেশ দিল। এবার যখন সম্রাট তাকে খৃষ্টধর্ম গ্রহণ করার কথা বলল এবারও তিনি তা অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। সম্রাট বলল, তোর ধ্বংস হোক। তাহলে তুই কাঁদলি কেন ?
আব্দুল্লাহ ইবনে হুযাফা (রা:) বললেন , আমার কান্নার কারণ হল, আমি মনে মনে নিজেকে উদ্দেশ্য করে বললাম, তোমাকে এখন এই পাতিলে নিক্ষেপ করা হবে। তারপর তুমি নিঃশেষ হয়ে যাবে অথচ আমি তামান্না করতাম, যদি আমার এই শরীরের পশমের সমপরিমাণ প্রাণ হত, আর একের পর এক সবগুলো প্রাণ আল্লাহর রাস্তায় এই পাতিলে নিক্ষেপ করা হত!! হায় তা কি সম্ভব হবে !
তখন সম্রাট বলল
তুমি কি আমার ললাটে একটি চুমু খেতে পারবে? তাহলে তোমাকে মুক্তি দেব।
আব্দুল্লাহ ইবনে
হুযাফা (রা:) বললেন,
পারব, তবে
আমার সাথে মুসলমান সকল বন্দীদেরও মুক্তি দিতে হবে। সম্রাট বলল, হাঁ তাহলে
সকল বন্দীদেরও মুক্তি দিয়ে দিব।
আব্দুল্লাহ ইবনে
হুযাফা (রা:) বলেন,
আমি তখন মনে মনে ভাবলাম, আল্লাহর এক শত্রুর ললাটে চুমু খাব আর সে
সকল মুসলিম বন্দীদের মুক্তি দিয়ে দিবে, এতে তো ক্ষতির কিছু নেই। তার পর তিনি
অগ্রসর হলেন এবং তার ললাটে চুমু খেলেন। এরপর সম্রাট সকল মুসলিম বন্দীদের সমবেত করার
নির্দেশ দিল এবং তাদেরকে তাঁর হাতে অর্পণ করার নির্দেশ দিল। অত:পর তাদেরকে
আব্দুল্লাহ ইবনে হুযাফা (রা:) এর হাতে তুলে দেওয়া হল।
আব্দুল্লাহ
ইবনে হুযাফা (রা:) হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ) এর নিকট ফিরে এলেন
এবং তাঁকে সবকিছু খুলে বললেন। হযরত উমর (রাঃ) এতে
অত্যন্ত আনন্দিত হলেন। তারপর বন্দী মুসলমানদেরকে দেখে
বললেন, প্রত্যেক মুসলমানের
উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা (রা:) এর কপালে চুমু খাওয়া। আর আমিই তা প্রথমে শুরু
করছি। তারপর
তিনি দাঁড়ালেন ও তাঁর ললাটে চুমু খেলেন।

মন্তব্য