বর্ণিত আছে , হযরত মালেক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এর জামানায় অগ্নি পূজারী দুজন ভাই ছিল , তারা অগ্নি পূজা করত একদ...
বর্ণিত আছে, হযরত মালেক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এর জামানায় অগ্নি পূজারী দুজন ভাই ছিল, তারা অগ্নি পূজা করত একদিন ছোট ভাই বড় ভাইকে বলল হে ভাই তুমি তেহাত্তুর বছর এই আগুনের উপাসনা করলে আর আমি উপাসনা করলাম 35 বছর ৷ আসো দেখি আগুন আমাদেরকে জালায় কিনা যেমন অন্যদের- যারা তাঁর উপাসনা করে না জ্বালিয়ে দেয় ৷ যদি তা আমাদেরকে না জ্বালায় তবে আমরা তার উপাসনা করব নচেৎ করব না ৷ অত: পর সে আগুন জ্বালালো৷ ছোট ভাই বড় ভাই কে বলল তুমি তোমার হাত প্রথমে রাখবে না আমি আমার হাত আগে রাখবো? বড় ভাই তাকে বলল তুমি আগে রাখ ছোট ভাই তার হাত রাখল আগুন তার আংগুল পুড়িয়ে দিল, সে তার হাত টেনে নিলো এবং বললো আহ! আমি তোমাকে এতগুলো বছর উপাসনা করলাম আর তুমি আমাকে কষ্ট দিচ্ছ! এরপর সে বলল, হে ভাই আসো আমরা এমন সত্তার ইবাদত করি যদি আমরা গুনাহ করি এবং তাকে 500 বছরও স্বরণ না করি তাহলে তিনি এক মুহূর্তের এবাদত এবং একবার ক্ষমা চাওয়ার দ্বারা আমাদেরকে ক্ষমা করে দিবেন ৷ তার ভাই তা কবুল করল এবং বলল চলো আমরা এমন ব্যক্তির কাছে যাই যিনি আমাদেরকে সিরাতে মুস্তাকীমের পথ দেখাবেন৷ তাদের উভয়ে ঐক্যমত হল যে তারা হযরত মালেক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এর কাছে যাবে ৷
অতঃপর তারা তার উদ্দেশ্যে চলল তারা তাকে বসরার এক গ্রামে দেখলেন, তিনি জনসাধারণের সমাবেশে তাদের নসীহত করছেন৷ যখন তাদের দৃষ্টি তার উপর পড়লো, বড় ভাই তার ছোট ভাইকে বলল, আমার মন বলছে আমি ইসলাম গ্রহণ করবো না৷ আমার জীবনের বেশি সময় আগুনের উপাসনায় অতিবাহিত হয়েছে;যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমার পরিবারের লোকের আমাকে মন্দ বলবে আর তারা আমাকে মন্দ বলার চেয়ে জাহান্নামই আমার কাছে প্রিয় ৷
ছোট ভাই তাকে বলল তুমি এরূপ করো না৷ কারণ তাদের মন্দ বলা ক্ষণিকের জন্য,তা এক সময় শেষ হয়ে যাবে৷ আর জাহান্নাম চিরস্থায়ী তা কখনোই শেষ হবেনা৷ কিন্তু বড় ভাই তার কথায় কান দিল না৷ ফলে ছোট ভাই তাকে বলল, ঠিক আছে তোমার ব্যাপার তোমার কাছে হে দুর্ভাগা অতঃপর বড় ভাই ফিরে গেল ৷ আর ছোট ভাই তার ছেলে মেয়ে ও তার স্ত্রীকে নিয়ে হযরত মালেক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এর কাছে আসলো এবং তারা তাঁর নিকট বসল৷
হযরত মালেক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার মজলিস থেকে ফারেগ হলে ছোটভাই তার কাছে উঠে গেলেন এবং তাকে তার ঘটনা জানালেন৷ সে তাকে তার কাছে তার ছেলেমেয়েও স্ত্রীর কাছে ইসলাম পেশ করার জন্য আবেদন জানান, তিনি তাদের কাছে ইসলাম পেশ করলেন তারা ইসলাম গ্রহণ করল৷ এর পর যুবকটি তার পরিবারকে নিয়ে ফিরে যেতে উদ্যত হলেন, হযরত মালেক ইবনে দিনার রহমাতুল্লাহি বললেন তুমি একটু অপেক্ষা করো, আমি আমার সাথীদের থেকে তোমার জন্য কিছু টাকা তুলে দেই৷ সে বলল, আমি কিছুই চাইনা অত:পর সে ফিরে আসলো এবং একটি বিরান স্থানে এসে পৌছালো ৷
সে সেখানে একটি আবাদকৃত ঘর পেল, সে তাতে অবতরণ করলো৷ সকাল হলে তার স্ত্রী তাকে বলল, তুমি বাজারে যাও; কোন কাজ করো এবং তোমার পারিশ্রমিক দ্বারা আমাদের জন্য কিছু খাবার ক্রয় করো ৷ সে বাজারে গেল কিন্তু কেউ তাকে শ্রমিক হিসেবে নিয়োগ করলো না, সে মনে মনে বলল আচ্ছা আমি আল্লাহর কাজ করি৷ তাই সে আরেকটি বিরান স্থানে প্রবেশ করল এবং তাতে মাগরিব পর্যন্ত নামাজ পড়লো ৷ অত:পর খালি হাতে ঘরে গেল ৷ তার স্ত্রী তাকে বলল, তুমি কিছুই আনো নি কেন? সে তাকে বলল, আমি আজকে বাদশাহর কাজ করেছি, তিনি আমাকে কিছু দেননি, তিনি বলেছেন আমি তোমাকে আগামী দিন দিব ৷ তাই তারা ক্ষুধার্ত অবস্থায় রাত কাটালো৷
যখন সকাল হলো সে বাজারে গেল, কিন্তু কোন কাজ সে পেলনা, ফলে সে তাই করলো, যেমন করেছিল পূর্বের দিন ৷ সন্ধ্যায় শূন্য হাতে তার স্ত্রীর কাছে গেল এবং তাকে বললো বাদশাহ আমাকে জুমার দিনের প্রতিশ্রুতি দিয়েছেন৷
যখন জুমার দিন সকাল হলো সে বাজারে গেল কিন্তু কোন কাজ পেল না৷ সে পূর্বের মতোই আমল করল, যখন দিবসের শেষ,তখন সে দু'রাকাত নামাজ পড়লো এবং আকাশপানে তার দু'হাত উত্তোলন করল, আর বলল, হে আমার প্রভু তুমি আমাকে ইসলামের দ্বারা অনুগ্রহ করেছো, এবং আমাকে হিদায়েতের তাজ পরিয়েছো৷ সুতরাং এই দিনের সম্মানে এবং এই মোবারক দিবসের সম্মানে আমার হৃদয় থেকে আমার পরিবার পরিজনের ভরণপোষণের পেরেশানী দূর করো ৷ আমার পরিবার পরিজনকে লজ্জা লাগে এবং আমি ইসলামের নতুন বিকৃত হিসেবে তাদের অবস্থার পরিবর্তনের আশঙ্কা করছি ৷
যখন জোহরের সময় হল, সে জামে মসজিদে গেল ৷ এদিকে তার ছেলে মেয়েরা ক্ষুধায় কাতর হয়ে পরলো ৷ এমতাবস্থায় তার ঘরে একজন অপরিচিত ব্যক্তি আসলো এবং সে তাদের দরজার কড়া নাড়লো স্ত্রী বের হল , দেখল একজন সুন্দর চেহারা বিশিষ্ট যুবক; তার হাতে একটি স্বর্ণের রুমাল দ্বারা ঢাকা একটি স্বর্ণের পেলেট৷ লোকটি তাকে বলল এটা গ্রহণ করো আর তুমি তোমার স্বামীকে বল যে, "এটা তোমার দু দিনের কাজের পারিশ্রমিক ৷ যদি তুমি তোমার আমল বাড়াও আমরাও তোমাকে বাড়িয়ে দেব" ৷
স্ত্রী প্লেটটি নিল , দেখল তাতে একহাজার স্বর্ণমুদ্রা রয়েছে ৷ সে একটি স্বর্ণমুদ্রা নিল এবং একজন মুদ্রা ব্যবসায়ীর কাছে গেল ৷ মুদ্রা ব্যবসায়ীটি ছিল খ্রিস্টান ৷ সে স্বর্ণ মুদ্রা ওজন করল ৷ তা এক মিসকল অথবা দুই মিসকালের চেয়ে বেশি হলো ৷ মুদ্রা ব্যবসায়ী মুদ্রার দিকে তাকালো, সে বুঝলো যে, ইহা আখেরাতের উপঢৌকন ৷ তাই সে তাকে জিজ্ঞেস করলো, কোথা থেকে তুমি এটা পেয়েছ? এবং কোন স্থানে পেয়েছ? বাধ্য হয়ে স্ত্রী তার কাছে সব ঘটনা খুলে বললো ৷ মুদ্রা ব্যবসায়ী তা শুনে বলল, আমার কাছে ইসলাম পেশ কর ৷ স্ত্রীটি তার কাছে ইসলাম পেশ করল এবং সে ইসলাম গ্রহণ করল ৷ অতঃপর তাকে এক স্বর্ণ মুদ্রার পরিবর্তে এক হাজার রৌপ্যমুদ্রা দিল এবং তাকে বলল তুমি তা খরচ করো ৷
যখন তুমি এগুলো শেষ করবে, আমাকে জানাবে ৷ স্ত্রীটি তার থেকে তা গ্রহণ করল এবং খাবার প্রস্তুত করল ৷ যখন তার স্বামী মাগরিবের নামাজ পড়ল এবং শূন্য হাতেই ঘরে ফেরার ইচ্ছা করল, সে একটি রুমাল বিছাল, দু'রাকাত নামাজ পড়লো এবং মাটি দ্বারা রুমালটি পূর্ণ করলো আর মনে মনে বলল, যদি স্ত্রী জিজ্ঞেস করে তাকে বলব, এগুলো আটা ৷
অতঃপর সে তার ঘরে আসলো ৷ যখন ঘরে প্রবেশ করল, ঘরে বিছানা - চাদর ঠিকঠাক ভাবেই বিছানো পেল এবং সে খাবারের ঘ্রাণ পেল৷ সে দরজার কাছে রুমালটি রাখল যাতে তার স্ত্রী এ সম্পর্কে না জানে ৷ অতঃপর সে তার স্ত্রীকে তার অবস্থা এবং ঘরে সে যা দেখছে তার সম্পর্কে জিজ্ঞেস করল ৷ স্ত্রী সব ঘটনা খুলে বলল, সে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় পড়ে গেল অত:পর স্ত্রী তাকে রুমালে করে সে জা নিয়ে আসছে সে সম্পর্কে জিজ্ঞেস করল, সে তাকে বলল তার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না ৷ অতঃপর সে রুমাল্টির কাছে গেল এবং তার অভ্যন্তরস্থ মাটি ফেলে দেওয়ার ইচ্ছায় সে তা খুলল৷ আশ্চর্য হয়ে সে দেখল, আল্লাহর নির্দেশে তা আটা হয়ে গেছে ৷ সে দ্বিতীয়বার তার প্রতি আল্লাহ যেসব অনুগ্রহ করেছেন তার জন্য মহান আল্লার উদ্দেশ্যে সেজদা করল এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে লাগলো ৷ (সুবহানাল্লাহ)

মন্তব্য