প্রশ্ন: আমি একজন মুসলমান ৷ আমি কলেজে পড়া -লেখি করি ৷ কলেজে আমার মুসলমান বন্ধু থাকার পাশাপাশি কিছু হিন্দু বন্ধুও রয়েছে ৷ তারা আ...
আমি একজন মুসলমান ৷ আমি কলেজে পড়া -লেখি করি ৷ কলেজে আমার মুসলমান বন্ধু থাকার পাশাপাশি কিছু হিন্দু বন্ধুও রয়েছে ৷ তারা আমাকে তাদের দূর্গা পূজায় দাওয়াত করেছে ৷ এখন আমার প্রশ্ন হলো, আমি যেহেতু মুসলিম, আমার জন্য কি তাদের পুজা অনুষ্ঠানে অংশ গ্রহণ বৈধ হবে কি? এবং তাদের দেওয়া নারু -প্রশাধ ইত্যাদি খাওয়ার হুকুম কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন ৷ জাযাকাল্লাহু তায়ালা খায়রান ৷
উত্তর:
অমুসলিমদের অনুষ্ঠানে একজন মুসলমান অংশ গ্রহণ করতে পারবে কি না? এটা জানার পূর্বে আমাদের আগে জানতে হবে, অমুসলিমদের যেসব কার্যক্রম হয়ে থাকে সেগুলো কতটুক শরীয়ত সম্মত? অমুসলিমদের অধিকাংশ উৎসব এমন, যেগুলো মূলগত: ভাবেই ইসলাম সমর্থন করেনা ৷ আর কিছু কিছু উৎসব রয়েছে যেগুলো যদিও বাহ্যিকভাবে ইসলামের বিরোধি না, কিন্তু নিজেদের কর্মপন্থার কারণে সেটা ইসলামের বিরোধী হয়ে যায় ৷
অতএব অমুসলিমদের যেসব উৎসব বাহ্যিকভাবে ইসলামের পরিপন্থি নয় এবং তাতে ইসলাম বিরোধী কোন কাজ না হয়, তাহলে অমুসলিমদের সেসব উৎসবে মুসলমান অংশ গ্রহণ করতে পারে ৷ উদাহরণ স্বরুপ: অমুসলিমের বিবাহ উৎসব, যদি ইসলাম পরিপন্থি কোন কাজ না পাওয়া যায় তাহলে তাতে অংশ গ্রহণ করা যেতে পারে৷ কিন্তু গোশত জাতীয় খাবার খাবেনা ৷ তবে উত্তম হলো, তাদের অনুষ্ঠানে অংশ গ্রহণ না করা ৷ এ ক্ষেত্রে কোন বাহানা দিয়ে কেটে পড়া ৷ তাছাড়া অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করাও নিষেধ আছে, তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা ৷
দ্বিতীয়ত: অমুসলিমদের যেসব কার্যক্রম মূলত:ই ইসলাম সমর্থন করেনা, সেসব উৎসবে একজন মুসলমানের অংশ গ্রহণ করা জায়েয নয় ৷ উদাহরণ স্বরুপ হিন্দুদের মূর্তি পুজা: মূর্তিপুজায় যেসব কার্যক্রম হয়ে থাকে, সেগুলোর কোনটিই ইসলাম ধর্মে জায়েয নয়৷ এমনকি কোন শরীয়তেই মূর্তিপূজা জায়েয ছিলনা ৷ এটা সুস্পষ্ট শির্ক ৷
পূজার বিষয়টিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে যে কোনো মুসলমানের কাছেই স্পষ্ট হয়ে যায় যে, তার সঙ্গে কোনোরকম সংশ্লিষ্টতারই সুযোগ কোনো মুসলমানের নেই।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর যুগে এ জাতীয় ধর্মাচারের বিরোধিতা করেই ইসলামের তাওহীদ তথা একত্ববাদের দিকে মানুষকে আহবান করেছেন। এবং সকল নবী -রাসুলগণই মূর্তি পূজার বিরোধিতা করেছেন এবং উম্মতকে তা থেকে বারণ করেছেন ৷ আর সমস্ত প্রকারের মূর্তি ও পূজাকে শিরিক আখ্যা দিয়ে তা থেকে বেঁচে থাকার তাগিদ দিয়েছেন। আর শিরিককে মহান আল্লাহ তায়ালা সবচেয়ে বড় গুনাহ আখ্যা দিয়েছেন ৷ সুতরাং আকীদাগত বা বিশ্বাসগত দিক থেকে একজন মুওয়াহহিদ (একত্ববাদী মুসলিম)-এর জন্য পূজা-জাতীয় ধর্মাচারের সঙ্গে যুক্ত হওয়া, সমর্থন করা এবং সেটিকে নিজের উৎসবের বিষয় মনে করার কোনো সুযোগ ইসলামে নেই। এবং তাতে অংশ গ্রহণ করা সম্পূর্ণ হারাম ৷
তেমনিভাবে তাদের অনুষ্ঠানে দেব-দেবি এবং ভূতের নামে যেসব মিষ্টি ও প্রসাদ উৎসর্গিত করা হয়, সেগুলোও খাওয়া জায়েয নয়। কেননা আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন: "তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত এবং শূকরের গোশত হারাম করা হয়েছে, এবং যেসব জিনিষ আল্লাহ ব্যতীত অন্য কারও নামে উৎসর্গ করা হয়েছে সেগুলোও হারাম করা হয়েছে "
আনুষাঙ্গিক:
যেমনিভাবে মুসলমানদের জন্য হিন্দুদের পুজা উৎসবে যাওয়া, সেখান থেকে নারু প্রশাধ ইত্যাদি খাওয়া জায়েয নয়, তদ্রুপভাবে তাদের পূজার শুভেচ্ছা জানানোও জায়েয নয় ৷ কেননা শুভেচ্ছা জানালে তাদের চিন্তা-চেতনা ও আকীদার সমর্থন হয় সেহেতু এর থেকে বিরত থাকা আমাদের জন্য আবশ্যক।
অনেক সময় এটা ঈমান চলে যাওয়ার কারণও হতে পারে।
এমনিভাবে তাদের প্রোগ্রামের জন্য চাঁদা দেওয়া কুফরী শিরকি কাজে সাহায্য করার নামান্তর ৷ যেটা আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে কুরআনে নিষেধ করেছেন ৷ তিনি ইরশাদ করেছেন: "তোমরা কল্যানকর কাজে পরস্পর সহযোগিতা কর এবং গোনাহ ও অন্যায় কাজে সহযোগিতা করিওনা " ৷
পরিশেষে একটি হাদিস উল্লেখ করছি:রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন: "যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা রাখবে, কিয়ামতের দিন সে তাদেরই দলভূক্ত হবে" ৷ আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন ৷ আমিন৷
সূত্র: কিতাবুন নাওয়াযেল: 16/364, ইমদাদুল ফতওয়া, ফতওয়া দারুল উলুম দেওবন্দ৷

Thanks for a post
উত্তরমুছুনThanks for a post
উত্তরমুছুন