গোনাহ থেকে বেচে থাকা এক বাদশাহর কাহিনী ঐতিহাসিকগন বলেন : একদা এক বাদশা ঘোরাফেরা করতে করতে এক বস্তিতে এসে উপস্থিত ...
গোনাহ থেকে বেচে থাকা এক বাদশাহর কাহিনী
ঐতিহাসিকগন বলেন :
একদা এক বাদশা ঘোরাফেরা করতে করতে এক বস্তিতে এসে উপস্থিত হলে বাদশা তৃষ্ণা অনুভব করলেন। বাদশা তখন এক বাড়িতে গিয়ে পানি চাইলেন। এমন সময় বাদশা দেখলেন কাঁধে করে এক মহিলা পানি নিয়ে যাচ্ছে। বাদশা সে মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যান এবং তার পিছু ধরেন ।মেয়েটিও বাদশার মনোভাব বুঝে ফেলে । মেয়েটি যখন বুঝতে পারল যে বাদশার হাত থেকে বাঁচা স্বম্ভব নয় তখন সে ঘরে প্রবেশ করে একটি কিতাব নিয়ে এলো ।
মেয়েটি বাদশাহর সামনে কিতাব রেখে চলে গেল এবং বলল যে মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনি এই কিতাব থেকে সোজা রাস্তায় চলার শিক্ষা পাবেন । বাদশাহ কিতাবখানা পড়তে লাগলেন । হঠাৎ করে তার ব্যভিচারের আয়াতের উপর নজর পড়ে । যাতে ব্যভিচারী নারী ও পুরুষ উভয়ের ব্যাপারে ধমকি ও তিরস্কারের আলোচনা রয়েছে এবং ব্যভিচার কারীদের জন্য পরকালে অত্যন্ত কঠোর শাস্তির ধমক রয়েছে । আয়াত দেখে বাদশাহর শরীরে লোম খাড়া হয়ে গেল । সুতরাং বাদশাহ পাপ থেকে বিরত রইলেন এবং আর পাপ করবেন না বলে সংকল্প করলেন । মেয়েটিকে ডেকে কিতাবখানা তার হাতে ফেরত দিয়ে সেখান থেকে বিদায় নিলেন ।
ঘটনার সময় মেয়েটির স্বামী বাড়িতে ছিল না । কিছুক্ষণ পর তার স্বামী ঘরে আসলে মেয়েটি স্বামীর নিকট ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করিল । সুতরাং স্বামী-স্ত্রীকে মারাত্মক সন্দেহ করে বসলো যে হয়তো সে বাদশাহের মনোবাঞ্ছা পূরণ করেছে । সুতরাং স্বামী আর স্ত্রীর উপর আর কোন বিরত্ব দেখালো না । অতঃপর অতঃপর স্বামী কয়েক দিন পর্যন্ত এ ব্যাপারটি নিয়ে খুবই চিন্তিত রইলেন ।
এদিকে স্ত্রীও তার স্বামীর উপস্থিতিতে নিকটাত্মীয়দের সম্মুখে ব্যপারটি বর্ণনা করলো । সে মহিলা বাদশার দরবারে গিয়ে হাজির হলো । সর্বপ্রথম সে বাদশাকে যথাযথ সম্মান প্রদর্শন করে বলল, আল্লাহপাক আমাদের বাদশাহকে সার্বিক মঙ্গল দান করুন । অতঃপর আত্মীয়রা বলল হে মহামান্য বাদশা সে স্বামী আমাদের নিকট থেকে বর্গা চাষের জন্য জমি নেয়। ওয়াদা মত জমি চাষও করে । কিন্তু এখন সে জমিকে বেকার রেখেছে । আবার এখন সে জমি নিজেও করেনা আবার আমাদের ফেরতও দেয় না । অথচ জমি খালি পড়ে থাকার কারণে জমিটি বেকার হয়ে যাচ্ছে । বাদশাহ এ আর্জি শুনে স্বামীকে বললেন, জমি চাষ করতে তোমাকে কে বাধা দিল, তুমি জমি চাষ করছো না কেন? স্বামী জবাব দিলো বাদশাহ নামদার আমার সন্দেহ হয় যে, আমার জমিতে হয়তো কোন সিংহ আছে । আমি তাকে ভয় পাচ্ছি এবং তার ধারে কাছে যাবার শক্তি সাহস আমার নেই এবং তার সহিত লড়াই করার ক্ষমতা আমার নাই। ব্যস , একথা শুনেই বাদশাহ আসল ঘটনা বুঝে ফেলেন ।
প্রশ্নোত্তর পর্বের পর বাদশাহ স্বামীকে উদ্দেশ্য করে বললেন , দেখ তোমার জমি কিন্তু খুবই ভালো এবং চাষাবাদের উপযোগী । যাও চাষাবাদ করতে থাক । এখন থেকে সিংহ আর কখনও তোমার জমিতে প্রবেশ করবেনা । অতঃপর বাদশা স্বামী স্ত্রী উভয়কে পুরস্কার দেয়ার আদেশ করে দরবার ভঙ্গ করলেন ।

Nice history
উত্তরমুছুন