ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলিমের কোরবানী ও কথিত আহলে হাদীসের ভূমিকা"

ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলিমের কোরবানী ও কথিত আহলে হাদীসের ভূমিকা" মাহফুজুর রহমান ভাইয়ের টাইমলাই...

ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলিমের কোরবানী ও কথিত আহলে হাদীসের ভূমিকা"

মাহফুজুর রহমান ভাইয়ের টাইমলাইন হতে

সুদীর্ঘ সাতশত বছর রাষ্ট্র পরিচালনার পর মুসলিম নেতৃবৃন্দ যখন পারষ্পরিক আত্মকলহ এবং বিলাসিতায় লিপ্ত হয়ে যথাযথ দায়িত্ব পালনে চরম অবহেলা প্রদর্শন করে তখন সুযোগ সন্ধানী সাম্রাজ্যবাদী ইংরেজ বেনিয়ানরা বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। যে কারণে মুসলমানদেরকেই তারা প্রধাণ প্রতিপক্ষ মনে করত। তাই মুসলমানদের ক্ষতি ও ধ্বংস সাধনের যাবতীয় প্রয়াস তারা করেছিল।
.
রাজনৈতিক অগ্রাসন ও নিপীড়নঃ 

রাজনৈতিক ক্ষেত্রে ইংরেজরা মুসলমানদেরকেই তাদের একমাত্র প্রতিবন্ধী এবং স্হায়ী শত্রু মনে করত। কারণ তাদের হাতেই ক্ষমতা হারানোর আশঙ্কা ছিল তাদের সর্বাধিক। অন্যদিকে মুসলিম সমাজের নেতৃত্ব দানকারী ওলামা-ই-কেরামের সংগ্রামী তৎপরতার কথাও ইংরেজরা আঁচ করতে পেরেছিল। ফলে ওলামা-ই-কিরামই তাদের কোপানলে নিপাতিত হয়েছিল সবচেয়ে বেশি। মুসলমানদের কোন রাজনৈতিক তৎপরতা যাতে দানা বাঁধতে না পারে এ ব্যাপারে তারা খুবই সজাগ ছিল। আলেম উলামাদেরকে বিশেষ করে নেতৃত্বস্হানীয় ব্যাক্তিদেরকে বিভিন্ন অজুহাতে হত্যা, দেশান্তর, জেলে প্রেরণ, তাদের সহায় সম্পদ বাজেয়াপ্তকরণ এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করণে তারা ছিল সদা তৎপর।
.
স্বাধীনতা যুদ্ধের ১৪ বছর পূর্বে ভারতের গভর্ণর জেনারেল বলেছিলেন, 'মুলতঃ মুসলমানরাই যে আমাদের একমাত্র শত্রু এ বাস্তবতাকে উপেক্ষা করা যায় না।' তাই ইংরেজরা ক্ষমতারোহণের পর থেকেই সাধারণ মুসলমান এবং আলেম সমাজের উপর চালাতে থাকে অমানবিক নির্যাতন। এক্ষেত্রে ইংরেজদের অত্যাচারকে আমরা দু'ভাগে বিভক্ত করতে পারিঃ

ক. আলেম সমাজের ওপর নির্যাতন।
খ. সাধারণ মুসলিমদের ওপর নির্যাতন।

ক. আলেম সমাজের ওপর নির্যাতনঃ

ইংরেজদের নিকট একথা দিবালোকের ন্যায় স্পষ্ট ছিল যে, মুলতঃ আলেম সমাজই মুালমানদের শক্তি ও প্রেরণার মুল উৎস এবং ইংরেজ বিরোধী চেতনা ছড়ানোর ক্ষেত্রে তারাই অগ্রণী ভূমিকা পালন করছেন। ফলে তারা আলেমদের প্রতি অত্যান্ত ক্ষেপা ছিল, বিশেষ করে ১৮০৩ সালে ইংরেজ কর্তৃক দিল্লী দখল হওয়ার পর, শাহ আব্দুল আযীয (রহঃ) ভারতকে দারুল হারব (শত্রু কবলিত দেশ) বলে ঘোষণা দিলে সারাদেশে যে প্রতিক্রিয়া  সৃষ্টি হয়েছিল তাতে তারা বিচলিত হয়ে পড়ে।
. 
এরপরই তারা আলেম সমাজকে অবদমিত করার জন্য অত্যাচার ও ষড়যন্ত্রের আশ্রয় নেয় এবং উলামায়ে কেরামকে জব্দ করার ব্যাপারে কোন অপকৌশল অবলম্বন করতে বাদ রাখেনি। দেশীয় মীর জাফরদের যোগসাজশে আলেম সমাজের আন্দোলনকে বিভিন্ন সময় চরমভাবে ব্যাহত করেছে। তারা মাওলানা শাহ আব্দুল আযীয (রহঃ) এর গায়ে টিকটিকির প্রলেপ লাগিয়ে দেয়। ফলে তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং তাঁর চার ভাইকে দেশান্তর করা হয়।
.
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর আলেম ও উলামাদের উপর ইংরেজদের নির্যাতন সীমা ছাড়িয়ে যায়, কেননা তারা আলেমদেরকেই এ আন্দোলনের জন্য বেশি দায়ী মনে করত। যে কারণে আলেম উলামারাই তাদের ক্রোধানলে বেশি নিপাতিত হয়। স্বাধীনতা সংগ্রামের অগ্রপথিক, হাজী ইমদাদুল্লাহ (র.) এবং তাঁর শিষ্য মাওলানা কাসেম নানুতুবী (র.) এবং মাওলানা রশীদ আহমাদ গাংগুহী (র.) এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয় এবং তাঁদের ধরিয়ে দেয়ার জন্য পুরষ্কার ঘোষণা করা হয়। ফলে হাজী সাহেব কিছুদিন আত্মগোপন করে থাকেন। অতঃপর হিজরত করে মক্কা শরীফে চলে যান।
.
মাওলানা নানুতুবী (রা.) দেশে আত্মগোপন করে থাকাকেই উত্তম মনে করেন। মাওলানা গাংগুহী (র.)-কে রামপুর থেকে বন্দী করে তিনদিন সাহারানপুরের জেলের এক অন্ধকার কুঠুরিতে রাখা হয়। তারপর তাঁকেজেল হাজতে প্রেরণ কররা হয়। অতঃপর খোলা তরবারীর নিচে পায়ে হাটিয়ে তাকপ মুজাফফীনগর নেওয়া হয়। অতঃপর। সেখানে ৬ মাস বন্দী জীবন যাপন করেন। মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেষ পর্যন্ত তিনি ফাঁসির হাত থেকে বেঁচে যান। যদিও হত্যা করাই ছিল ইংরেজদের আন্তরিক আকাঙ্খা।
.
১৮৫৭ সালের স্বাধীনতা যুদ্ধে দু'লাখ মুসলমান শাহাদাত বরণ করেছিল। তাদের মাঝে উলামা-ই-কিরামের সংখ্যা ছিল ৫১,৫০০। ইংরেজরা আলিমদের ওপর এতই ক্ষেপা ছিল যে, তারা যেখানেই দাড়িওয়ালা, টুপি ও লম্বা জামাওয়ালা লোক দেখতে পেত, তার উপরই পাগলা কুকুরের মত ঝাঁপিয়ে পড়ত এবং তাঁকে ফাঁসিতে ঝুলাত। 
.
"এডওয়ার্ড টমাস" বলেনঃ "শুধু দিল্লীতেই ৫০০ আলেমকে ফাঁসি দেয়া হয়েছিল। অণুরূপভাবে শায়েখুল হিন্দ (রাহঃ)-এর রেশমী রুমাল আন্দোলন বৃটিশ বিরোধী কুটনৈতিক, সামরিক তুর্কি-ভারত গোপন চুক্তি এবং খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে ইংরেজরা ছিল আতঙ্কিত। 
.
তাই ষড়যন্ত্রের মাধ্যমে হযরত শায়েখুল হিন্দ এবং চার সাথী হোসাইন আহমদ মাদানী, মাওলানা ওযায়ের গুল, মাওলানা হাকিম সুনারাত হুসাইন, মৌলভী ওয়াহিদ আহমদকে সাড়ে তিন বছর মাল্টায় বন্দী করে রাখা হয়। এছাড়াও বহু আলেমকে তারা মাল্টায়, আন্দামনে, সাইপ্রাসে নির্বাসন দেয়। সে নির্বাসন জীবনে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয় সে এক হৃদয়বিদারক করুণ কাহিনী, সে এক দীর্ঘ ইতিহাস। এভাবে আলেম সমাজকে রাজনৈতিক অঙ্গন থেকে সমুলে উৎখাত করার জন্য অত্যাচার ও নির্যাতনের বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে।
.
খ. সাধারণ মুসলমানদের উপর নির্যাতনঃ

আগেই বলা হয়েছে ইংরেজরা একমাত্র মুসলমানদেরকেই তাদের মূল শত্রু মনে করত। ফলে বিভিন্ন সময় তারা মুসলমানদের উপর তাদের মূল শত্রু মনে করত। ফলে বিভিন্ন সময় তারা মুসলমানদের উপর বিভিন্ন কৌশল নির্যাতন চালাত। বিশেষ করে ১৮৫৭ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যার্থ হওয়ার পর ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার ও নির্যাতনের যে বিভীষিকা নেমে আসে, মুসলমানগণই ছিল সে জুলুম ও অত্যাচারের মূল শিকার। কারণ স্বাধীনতা আন্দোলন মূলতঃ মুসলমানরাই করেছিল। মুসলমানদের প্রতি তাদের অত্যাচার এতই নির্মম ছিল যে, নিষ্পাপ শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পেতনা।
.
১৯৫৭ সালের ১৮ই নভেম্বর দিল্লীর জামে মসজিদের আঙিনায় একই দিনে তারা ২৭ হাজার মুসলমানকে হত্যা করে। পাষন্ড ইংরেজরা মুসলমানদের যখন হত্যা করত, তখন শুকরের চামড়ার মধ্যে পুরে সেলাই করে দিত এবং হত্যার পূর্বে শুকরের চর্বি গায়ে মাখিয়ে আগুন জ্বালিয়ে দিত।
.
লেফটেন্যান্ট মাশুজী লিখেছেনঃ "একজন মুসলিম সিপাহীর মুখমন্ডল সংগীনের আঘাতে ক্ষত বিক্ষত করা হয়, তারপর তাকে অল্প আগুনে ভুনা করা হয়। জ্বলন্ত মানুষের দুর্গন্ধে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল।"
.
খাজা হাসান নিজামী লিখেছেনঃ- "হাজার হাজার মুসলিম নারী ইংরেজদের পৈশাচিক নির্যাতনের ভয়ে নিজেদের কূপে নিক্ষেপ করে আত্মহত্যা করেছে। অনেক পুরুষতো নিজের স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে।"
.
এসব ঘটনা তখন ঘটছিল, যখন ইংরেজরা নিজেদেরকে সভ্য জাতী বলে অস্ফালন করত। লন্ডন টাইমস এর সংবাদদাতা মিঃ রাসেল ইংরেজদের অত্যাচার ও নির্যাতনের আরো অসংখ্য ঘটনা উল্লেখ করেছেন। মূলত তখন দিল্লীর অলিগলি হত্যাকান্ডের লীলাক্ষেত্রে পরিণত হয়েছিল, আর ঘর-বাড়ী রূপান্তরিত হয়েছিল জেলখানায়। প্রতিদিন হুগলী নদীর স্রোতে হাজার হাজার মুসলমানের লাশ ভেসে যেত আর নরপিশাচ ইংরেজরা মনোরম উদ্যানে বসে মুসলমানের লাশ দেখে আনন্দ উপভোগ করত।
.
একদিকে যখন ইংরেজরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করছিল তখন আরেকদিকে কথিত আহলে হাদীসের মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লিখেন -

“اس گروہ اہل حدیث کے خیر خواہ وفادار، رعایا، برٹش گورنمنٹ ہونے پر ایک بڑی روشن اور قوی دلیل ہے کہ یہ لوگ برٹش گورنمنٹ کے زیر حمایت رہنے کو اسلامی سلطنتوں کے زیر سایہ رہنے سے بہتر سمجھتے ہیں”

“ঐ আহলে হাদীস দল বৃটিশ সরকারের কল্যাণ প্রত্যাশী, চুক্তি রক্ষাকারী ও অনুগত হওয়ার অত্যন্ত উজ্জ্বল ও বলিষ্ঠ প্রমান হলঃ তারা বৃটিশ সরকারের অধীনে থাকা কোন ইসলামী রাষ্ট্রের অধীনে থাকার চেয়ে উত্তম মনে করে।”  { আল-হায়াত বা’দাল মামাত, পৃ.৯৩}

উল্লেখিত মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার বিপক্ষে “আল-ইক্বতিছাদ -ফী মাসাইলিল জিহাদ” নামক গ্রন্থ রচনা করে। যাতে তিনি জিহাদ “মানছুখ” বা রহিত বলে ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে তিনি ইংরেজের বিশ্বস্ত ও ভাড়াটে গোলামে গণ্য হয়। আর লাভ করে টাকা-পয়সার বিরাট অংক।  

{হিন্দুস্তান কী পহলী ইসলামী তাহরীক, পৃ.২১২, আহলে হাদীস আওর ইংরেজ পৃ.৮৭ }

তাইতো তারই বিশিষ্ট শিষ্য মৌলভী তালতাফ হুসাইন লিখেন-

“انگریز ی گورنمنٹ ہندوستان میں ہم مسلمانوں کیلئے خدا کی رحمت ہے”

“হিন্দুস্তানে ইংরেজ গভর্নমেন্ট আমরা মুসলমানদের জন্য খোদার রহমত।”  { আল-হায়াত বা’দাল মামাত , পৃ.৯৩}
.
নাউযুবিল্লাহ! কথা দীর্ঘ হয়ে যাবে তাই এখানেই ইতি টানলাম বাকি ইতিহাস পরে আসবে ইনশা আল্লাহ। তবে এটুকু জেনে রাখেন যে, ঐ ফতোয়া দেয়ার পরে দেশের জনগণ তাদেরকে "ওয়াহাবী" বা  দেশদ্রোহী বলে গালি দেয়া শুরু করে এবং তারই প্রেক্ষিতে তারা ইংরেজদের থেকে "আহলে হাদীস" নামকরণ করায়।
.
আলহামদুলিল্লাহ। ওলামায়ে দেওবন্দ আল্লাহর কত প্রিয় তার জলন্ত প্রমাণ মসজিদে নবাবীতে সাহাবী (রাঃ) এর পাশে ৬১ জন ওলামায়ে দেওবন্দের কবর মোবারক। আল্লাহ তাঁদের জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

মন্তব্য

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলিমের কোরবানী ও কথিত আহলে হাদীসের ভূমিকা"
ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলিমের কোরবানী ও কথিত আহলে হাদীসের ভূমিকা"
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSuLGsyP22IEUP3ZwfZkGyCsxKzz_qB5vbL41wINt9UHrEaSN009KQJYFidf7Faw4VPSvay2IYE7lrNMATBr6rTzWS0S3ICVxLtTC-kNfslKhhWxGcwVCrrsF3ZFD-5hzSexNYbP3-Eafg/s320/FB_IMG_1567420789385.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSuLGsyP22IEUP3ZwfZkGyCsxKzz_qB5vbL41wINt9UHrEaSN009KQJYFidf7Faw4VPSvay2IYE7lrNMATBr6rTzWS0S3ICVxLtTC-kNfslKhhWxGcwVCrrsF3ZFD-5hzSexNYbP3-Eafg/s72-c/FB_IMG_1567420789385.jpg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2019/09/blog-post_2.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2019/09/blog-post_2.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy