হাদিসের আলোকে কুরআন তেলাওয়াতের ফযিলত

কোরআন তেলাওয়াতের ফজিলত   :   হযরত আবূ হুরায়রা ( রাজিঃ ) হইতে বর্নিত , হুজুর ( সাঃ ) এরশাদ করিয়াছেন , তোমরা কুরআন শিক...





কোরআন তেলাওয়াতের ফজিলত  : 

হযরত আবূ হুরায়রা (রাজিঃ) হইতে বর্নিত, হুজুর (সাঃ) এরশাদ করিয়াছেন, তোমরা কুরআন শিক্ষা কর অতঃপর উহা তেলয়াওয়াত কর। কেননা, যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও তেলাওয়াত করে এবং তাহাজ্জুদ নামাজে পড়িতে থাকে, তাঁহার দৃষ্টান্ত ঐ থলির যাহা মেশকের দ্বারা ভরপুর; ঊহার খোশবু সর্বত্র ছড়াইয়া পড়ে।

 আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করিল এবং রাত্রে ঘুমাইয়া কাটাইয়া দিল তাঁহার দৃষ্টান্ত মেশকের ঐ থলির মত যাহার মুখ বন্ধ করিয়া দেওয়া হইয়াছে।
অর্থাৎ যে ব্যক্তি কুরআনে পাক শিক্ষা করিল এবং উহার যত্ন করিল, রাত্রের নামাজে তেলাওয়াত করিল, তাঁহার দৃষ্টান্ত সেই মেশকের পাত্রের মত যাহার মুখ খোলা রহিয়াছে এবং খোশবুতে সারা ঘর মোহিত হয়। তদ্রুপ হাফেজের তেলাওয়াতের দরুন সমস্ত ঘর নূর ও বরকতে ভরপুর থাকে। আর যদি হাফেজ রাতে ঘুমাইয়া থাকে বা গাফলতির কারনে তেলাওয়াত না করে তবুও তাঁহার অন্তরে  যে কালামে পাক রহিয়াছে উহা সর্বাবস্থায় মেশক । এই গাফলতির কারণে তেলাওয়াত না করে, তবুও তাঁহার অন্তরে যে কালামে পাক রহিয়াছে উহা সর্বাবস্থায় মেশ্‌ক। এই গাফলতির কারণে ক্ষতি এই হইল যে, অন্যান্য লোকেরা উহার বরকত হইতে মাহরুম রহিল। কিন্তু তাঁহার অন্তর তো এই মেশকের নিজের ভিতরে ধারন করিয়াই রাখিয়াছে।
(তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ, ইবনে হিব্বান)

তেলাওয়াত গর্ভবর্তী উটনী হইতে উত্তম :   

হজরত আবূ হুরায়রা (রা: ) হইতে বর্নিত হূজুর (সাঃ) এরশাদ ফরমাইয়াছেন, তোমাদের মধ্যে কেহ কি ইহা পছন্দ করে যে, সে বাড়িতে ফিরিয়া তিনটি বড় ধরনের মোটা তাজা গর্ভবতী উটনী পাইয়া যাইবে? আমরা আরজ করিলাম, অবশ্যই আমরা ইহা পছন্দ করি। হুজুর (সাঃ) বলিলেন, কেহ যদি নামাযে তিনটি আয়াত তেলাওয়াত করে, তবে ইহা তিনটি মোটা তাজা গর্ভবতী উটনী হইতে উত্তম। (মুসলিম)

হযরত আউস ছাকাফী (রাজিঃ) হুজুর (সাঃ) এর এরশাদ নকল করিয়াছেন যে, কুরআন শরীফ মুখস্ত পড়িলে এক হাজার গুন ছওয়াব হয় আর দেখিয়া পড়িলে দুই হাজার গুন পর্জন্ত ছওয়াব বৃদ্ধি পায়। (বায়হাকী, শুয়াবুল ঈমান)
আব্দুল্লাহ ইবনে ওমর (রাজিঃ) হইতে বর্নিত, হুজুর (সাঃ) এরশাদ করিয়াছেন, মানুষের অন্তরেও মরিচা পড়িয়া যায় যেমন লোহাতে পানি পাওয়ার কারনে মরিচা পড়ীয়া যায়। জিজ্ঞাস করা হইল, ইয়া রাসুলাল্লাহ! ইহা পরিস্কার করার উপায় কি? তিনি বলিলেন মৃত্যকে বেশী করিয়া স্মরন করা এবং কুরআন পাকের তেলাওয়াত করা। (বায়হাকী, শুয়াবুল ঈমান)

তেলাওয়াত যে কোন নফল ইবাদাত হইতে শ্রেষ্ঠ: 

হযরত  আয়েশা (রাযিঃ) হইতে হুজুর (সাঃ) এরশাদ বর্ণিত আছে যে, নামাযের ভিতর তেলাওয়াত করা নামাযের বাহিরে তেলাওয়াত করা হইতে উত্তম। আর নামাজের বাহিরে তেলাওয়াত করা তাসবীহ এবং তাকবীর হইতে উত্তম । আর তাসবীহ পড়া ছদকা হইতে উত্তম। আর ছদকা রোজা হইতে উত্তম। আর রোযা দোযখ হইতে বাঁচার ঢাল স্বরূপ। (বায়হাকী, শুয়াবুল ঈমান)

ইমাম গাজ্‌জালী (রহঃ) ‘এহ্‌ইয়াউল উলূম’ কিতাবে হজরত আলী (রাযি: ) হইতে নকল করিয়াছেন যে, যে ব্যক্তি নামাজে দাড়াইয়া কুরআন পড়িল সে প্রতি হরফে একশত নেকী পাইবে, যে ব্যক্তি নামাজে বসিয়া পড়িল সে প্রতি হরফে একশত নেকী পাইবে, যে ব্যক্তি নামাযের বাহিরে ওযূর সহিত পড়িবে সে প্রতি হরফে পঞ্চাশ নেকী পাইবে, আর যে ওযূ ছাড়া পড়িল সে দশ নেকী পাইবে, আর যে নিজে পড়ে নাই কিন্তু কান লাগাইয়া কুরআন তেলাওয়াত শুনিয়াছে সেও প্রতি হরফের বদলে একটি করিয়া নেকী পাইবে।

কোরআন বিহীন অন্তর শুন্য ঘরের মত:     

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ করিয়াছেন, যে ব্যক্তির অন্তরে কুরআনের কোন অংশই রক্ষিত নাই, উহা বিরান ঘরের মত। (তিরমিযী, দারিমী, হাকিম)
বিরান ঘরের সাথে তুলনার মধ্যে একটা বিশেষ রহস্য রহিয়াছে। বিরান ঘর যেমন জিন-ভূত দখল করিয়া লয় তদ্রুপ কালামে পাক হইতে শুন্য অন্তরকে শয়তান দখল করিয়া লয়। এই হাদিসে হিফজের কত তাকীদ করা হইয়াছে যে, যে অন্তরে কালামে পাক রক্ষিত নাই উহাকে বিরান ঘর বলা হইয়াছে।

হযরত আবূ হুরায়রা (রাযিঃ) বলেন, যে ঘরে কুরআন মাজীদ পড়া হয় তাহাদের সন্তান-সন্তাতি বৃদ্ধি পায় এবং খায়ের বরকত বাড়িয়া যায়। সেই ঘরে ফেরেশতা অবতরন করে এবং শয়তান সেই ঘর হইতে বাহির হইয়া যায়। আর যে ঘরে কোরআন তেলোয়াত হয় না সেই ঘরে অভাব ও বে-বরকতি দেখা দেয়। ফেরেশতা সেই ঘর হইতে চলিয়া যায় এবং শয়তান ঢুকিয়া পড়ে।

কোরআন তেলাওয়াতকারীর পিতা-মাতাকে নূরের টুপি পরানো হইবে :   

হজরত মোয়াজ জোহানি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআন শরিফ পড়ে ও এর ওপর আমল করে, তার মাতা-পিতাকে কেয়ামতের দিন এমন একটি (নূরের) টুপি পরানো হবে, যার জ্যোতি সূর্যের জ্যোতি থেকেও বেশি হবে। যদি তা তোমাদের ঘরের মধ্যে উদিত হতো! তাহলে যে স্বয়ং কোরআনের ওপর আমল করে, তার এ আমল সম্পর্কে তোমাদের কী ধারণা হতো? (আবু দাউদ)

হাদিস শরিফে আরো বর্ণিত আছে, যে ব্যক্তি কোরআন শরিফ পড়ে এবং সে অনুযায়ী আমল করে, তাকে নূরের তৈরি একটি তাজ পরিয়ে দেওয়া হবে এবং তার মাতা-পিতাকেও নূরের তৈরি দুটি জোড়া পরিয়ে দেওয়া হবে। তারা আরজ করবে, হে আল্লাহ্! এই জোড়াগুলো কিসের বিনিময়ে? তখন এরশাদ হবে, তোমাদের ছেলেমেয়েদের কোরআন পড়ার বিনিময়ে।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, কেউ যদি তার ছেলেকে কোরআন শরিফ নজরানা পড়ায়, তার পূর্বাপর সব গুনাহ মাফ হয়ে যায়, আর যে হেফজ করাবে, তাকে কেয়ামতের দিন চতুর্দশীর পূর্ণচন্দ্রের সমতুল্য করে ওঠানো হবে এবং তার ছেলেকে বলা হবে, পড়তে থাকো। ছেলে যখন একটি আয়াত পড়বে, পিতার একটি দরজা বুলন্দ হতে থাকবে। এভাবে সে পুরো কোরআন শরিফ পূর্ণ করবে।

মন্তব্য

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: হাদিসের আলোকে কুরআন তেলাওয়াতের ফযিলত
হাদিসের আলোকে কুরআন তেলাওয়াতের ফযিলত
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5SYtE3wx6fsj1NCHQYOk25oFMJnICIlMZtTZQgMpyMVoPVs-IhDVUfH52YWT2oT-LKG6-RGGi2zQ0LnnX9q6qlbkvWFMCom6FBwNV2vw_bQHIrCvolWg2wpdJXogge_lUJpOqNOBFJE5S/s400/PicsArt_08-22-09.39.09.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5SYtE3wx6fsj1NCHQYOk25oFMJnICIlMZtTZQgMpyMVoPVs-IhDVUfH52YWT2oT-LKG6-RGGi2zQ0LnnX9q6qlbkvWFMCom6FBwNV2vw_bQHIrCvolWg2wpdJXogge_lUJpOqNOBFJE5S/s72-c/PicsArt_08-22-09.39.09.jpg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_91.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_91.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy