তাকবীরে তাশরীকের ইতিহাস : যখন ইবরাহিম আ : আল্লাহ তায়ালার নির্দেশে তার প্রিয় পুত্র ইসমাইল আ : কে কুরবানী করার যাবতীয় ...
তাকবীরে তাশরীকের ইতিহাস:
যখন ইবরাহিম আ: আল্লাহ তায়ালার নির্দেশে তার প্রিয় পুত্র ইসমাইল আ: কে কুরবানী করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলেন এবং যবাই করতে উদ্যত হলেন ৷
তখন আল্লাহপাক ইসমাইল আ: এর পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে জিবরাইল আ:কে বললেন, তুমি দ্রুত আমার বান্দা ইবরাহিমের কাছে যাও এবং তাকে ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটি জবাই করতে বলো ৷
জিবরাইল আ: দেখলেন, ইবরাহিম আ: ইসমাইল আ: কে জবাই করার জন্য শুয়াইছেন ৷ ফলে তার আশংকা হলো, হয়তো আমি দুম্বা নিয়ে পৌছানোর পূর্বেই ইবরাহিম আ: তার পুত্র ইসমাইল আ: কে জবাই করে ফেলবেন ৷ তাই তিনি উপর থেকে বলে উঠলেন, الله اكبر الله اكبر তখন ইবরাহিম আ: জিবরাইল আ: কে দেখে বললেন, لااله الاالله والله اكبر অত: পর যখন ইসমাইল তার পরিবর্তে দুম্বা জবায়ের সংবাদ পেলেন, তখন ইসমাইল আ: বললেন الله اكبر ولله الحمد এভাবে তাকবীরে তাশরীকের সূচনা হয় ৷
তাকবীরে তাশরীক সংক্রান্ত জরুরী মাসাইল:
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: وَ اذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ
অর্থাৎ আর তোমরা আল্লাহকে স্মরণ কর (আইয়ামে তাশরীকের) নির্দিষ্ট দিনগুলোতে।সূরা বাকারা (১) : ২০৩
একাধিক সাহাবা-তাবেয়ীন থেকে প্রমাণিত আছে যে, তারা নয় তারিখ আরাফার দিন ফজর থেকে তের তারিখ আসর পর্যন্ত তাকবীর পড়তেন। তন্মধ্যে হলেন, উমার ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. যুহরী, মাকহুল, সুফিয়ান সাওরীসহ প্রমুখ সাহাবা-তাবেয়ীগণ।
তাকবীরে তাশরীক নিম্নরুপ:
الله أكبر، الله أكبر، لا إله إلاالله والله أكبر، الله أكبر ولله الحمد.
মাসআলা: নয় যিলহজ্ব ফজর হতে তেরই যিলহজ্ব আছর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাযের পর একবার করে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। জামাতে নামায পড়া হোক বা একাকি, পুরুষ বা নারী, মুকীম বা মুসাফির সকলের উপর ওয়াজিব।
মাসআলা : প্রত্যেক ফরয নামাযের সালামের পর পরই কোনো কথাবার্তা বা নামায পরিপন্থী কোনো কাজ করার আগেই তাকবীরে তাশরীক পড়তে হবে।
মাসআলা : তাকবীরে তাশরীক পুরুষের জন্য জোরে পড়া ওয়াজিব। আস্তে পড়লে তাকবীরে তাশরীক পড়ার হক আদায় হবে না। আর মহিলাগণ নিম্ন আওয়াজে অর্থাৎ
নিজে শুনতে পায় এমন আওয়াজে পড়বে।
মাসআলা : শুধু পাঁচ ওয়াক্ত ফরযের পর তাকবীরে তাশরীক পড়তে হবে। বিতরের পর এবং অন্য কোনো সুন্নাত বা নফলের পরে পড়ার নিয়ম নেই।
মাসআলা : ইমাম তাকবীর বলতে ভুলে গেলে মুক্তাদীগণ ইমামের জন্য অপেক্ষা না করে নিজেরা তাকবীর বলবেন।
মাসআলা : নয় তারিখ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত কোনো নামায কাযা হয়ে গেলে এবং ঐ কাযা এই দিনগুলোর ভিতরেই আদায় করলে সে কাযা নামাযের পরও তাকবীরে তাশরীক পড়বে।
মাসআলা : হাজ্বীদের উপর ইহরাম অবস্থায় পূর্বোক্ত নিয়ম অনুযায়ী তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব।
মাসআলা: যদি ফরয নামাযের পর তাকবীরে তাশরীক বলতে ভূলে যায় এবং পরবর্তীতে স্বরণ আসে, তাহলে আর ঐ তাকবীরের কাযা করতে হবেনা বরং তাওবা করা আবশ্যক ৷ যাতে ওয়াজিব তরক করার গুনাহ মাফ হয়ে যায় ৷
মাসালা: যদি কোন ব্যক্তি নামাযে মাসবুক হয় তাহলে সালাম ফেরানোর পর তার ওপরও তাকবীর তাশরীক বলা ওয়াজিব ৷
মাসআলা: ঈদুল আযহার নামাযের পরেও জোরে তাকবীরে তাশরীক বলবে৷
মাসআলা: ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরীক বলতে বলতে যাওয়া সুন্নাত এবং আসার সময় বলা সুন্নাত ৷
সূত্র:
কিতাবুন নাওয়াযেল: 14/ কুরবানী কি মাসায়েল কা ইসাইক্লোপিডিয়া, বাদায়ে সানায়ে৷
নামাজে মোবাইল বেজে উঠলে কী করবেন জেনে নিন

মন্তব্য