কুরবানী কার ওপর ওয়াজিব: আজকের পোষ্টে আলোচনা করবো কোন কোন ব্যক্তির ওপর করবানী ওয়াজিব , কোন কোন ক্ষেত্রে ওয়াজিব ইত্যাদি৷ 10 জিলহজ্...
আজকের পোষ্টে আলোচনা করবো কোন কোন ব্যক্তির ওপর করবানী ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে ওয়াজিব ইত্যাদি৷
10 জিলহজ্ব ফজর থেকে 12 জিলহজ্ব সুর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যে সমস্ত প্রাপ্ত বয়স্ক, স্বাধীন, সুস্থ মস্তিস্ক সম্পন্ন পুরুষ এবং মহিলা প্রয়োজনের অতিরিক্ত সারে বায়ান্ন তোলা রুপা বা তার সমমূল্যের মালিক হয়, তাহলে তার ওপর কুরাবানী করা ওয়াজিব ৷
কুরবানী ওয়াজিব হওয়ার তিনটি ক্ষেত্র রয়েছে:
1/ ধনী এবং গরীব সকলের ওপর ওয়াজিব
2/ গরীবের ওপর ওয়াজিব, ধনী লোকের ওপর নয়
3/ ধনীর ওপর ওয়াজিব, গরীবের ওপর নয়
যে কুরবানী ধনী -গরীব সকলের ওপর আবশ্যক সেটা হলো মান্নতের কুরবানী ৷ অর্থাৎ যদি কোন ব্যক্তি এভাবে বলে যে, যদি আমার ওমুক কাজটি হয়ে যায় তাহলে আমি একটি গরু বা বকরী কুরবানী কুরবানী করবো৷ তাহলে কাজটি হয়ে যাওয়ার পর যে বিষয়ের মান্নত করেছে সেটা পূর্ণ করা আবশ্যক ৷ চাই সে ধনী হোক বা গরীব হোক ৷ এক্ষেত্রে ধনী -গরীব সকলেই বরাবর ৷
আর যে কুরবানী গরীবের ওপর ওয়াজিব, ধনীর ওপর নয় ৷ সেটা হলো, কুরবানীর উদ্দেশ্যে গরীব ব্যক্তি যদি কোন পশু ক্রয় করে, তাহলে সেই পশুই তার ওপর কুরবানী দেওয়া আবশ্যক ৷ অন্য কোন পশু কুরবানী দিলে হবেনা ৷ কিন্তু এক্ষেত্রে ধনী ব্যক্তি যদি কুরবানীর উদ্দেশ্য কোন পশু ক্রয় করে, তাহলে সেটিই কুরবানী করা তার ওপর আবশ্যক নয়, বরং তার পরিবর্তে অন্য কোন পশুও কুরবানী করতে পারে ৷
আর যে কুরবানী ধনী ব্যক্তির ওপর ওয়াজিব গরীবের ওপর ওয়াজিব নয়,সেটা হলো ঐ কুরবানী যেটা মান্নতের কারণেও ওয়াজিব হয়নি এবং পশু ক্রয় করার কারণেও ওয়াজিব হয়নি, বরং আল্লাহ তায়ালার নিয়ামতের শুকরিয়া আদায় স্বরুপ এবং ইবরাহীম আ: এর সুন্নাত আদায় স্বরুপ যে কুরবানী করা হয় ৷ এই ধরনের কুরবানী ঐসমস্ত ধনী লোকদের উপর আবশ্যক যারা উপরে উল্লেখিত নেসাব পরিমান মালের মালিক হবে ৷ অর্থাৎ 10জিলহজ্ব ফজর হতে 12 জিলহজ্ব সুর্যাস্ত পর্যন্ত সারে বায়ান্ন তোলা রুপা বা এর সমপরিমান মূল্যের মালিক হবে তাদের উপর এই কুরবানী করা আবশ্যক ৷ অন্যদের জন্য নফল হিসেবে গণ্য হবে ৷
ফতোয়ায়ে হিন্দিয়া / বাদায়ে সানায়ে
আল্লাহপাক আমাদেরকে সকলকে খালেস নিয়তে এই কুরবানী আদায় করার তাওফিক দিন ৷ আমিন৷

মন্তব্য