যিকির করার ফযিলত:

যিকির সম্পর্কিয় হাদিসের বর্ননা :    হুযুর ( সাঃ ) ( হাদীসে কুদসীতে ) এরশাদ করেন , আল্লাহ্ ‌ তায়ালা ফরমাইয়াছেন , আমি বান্...


যিকির সম্পর্কিয় হাদিসের বর্ননা:   

হুযুর (সাঃ) (হাদীসে কুদসীতে) এরশাদ করেন, আল্লাহ্‌ তায়ালা ফরমাইয়াছেন, আমি বান্দার সহিত ঐরুপ ব্যবহার করিয়া থাকি যেরূপ সে আমার সহিত ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তাহার তাহার সঙ্গে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাহাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোন মজলিসে আমার জিকির করে তবে আমি ঐ মজলিস হইতে উত্তম (অর্থাৎ নিষ্পাপ ফেরেশতাদের) মজলিসে তাহার আলোচনা করি। আর বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তবে আমি তাহার দিকে এক হাত অগ্রসর হই। সে যদি এক হাত অগ্রসর হয়, আমি তাহার দিকে দুই হাত অগ্রসর হই। সে যদি হাঁটিয়া আসিতে থাকে, আমি তাহার দিকে দৌড়াইয়া যাই। (তারগীব, দুররে মানসূর, মিশকাত, বোখারী, মুসলিম, তিরমিযী)

এই হাদিসে কয়েকটি বিষয় আলোচনা করা হইয়াছে। প্রথম এই যে, বান্দার সহিত তাহার ধারণা অনুযায়ী ব্যবহার করিয়া থাকি। ইহার উদ্দেশ্য হইল, সব সময় আল্লাহ্‌ তায়ালার দয়া ও মেহেরবানীর আশা করা চাই; তাঁহার রহমত হইতে নিরাশ হইতে নাই। অবশ্যই আমরা গোনাহগার; পা হইতে মাথা পর্যন্ত গোনাহের মধ্যে ডুবিয়া রহিয়াছি। নিজেদের অন্যায় পাপকার্যের শাস্তি নিশ্চিত জানা সত্ত্বেও আল্লাহর রহমত হইতে কখনও নিরাশ হওয়া উচিত হইবে না। অসম্ভব নয় যে, আল্লাহ্‌ তায়ালা স্বীয় অফুরন্ত দয়া ও মেহেরবানীর দ্বারা আমাদের যাবতীয় গোনাহ মাফ করিয়া দিবেন। কেননা, তিনই পাক কালামে এরশাদ ফরমাইয়েছেন,
নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।
(সূরা নিসা, আয়াতঃ ৪৮)

তবে আবশ্যই মাফ করিয়া দিবেন এমন কথা বলা যায় না। এজন্যই ওলামায়ে কেরাম বলেন, ‘ইমান-আশা ও ভয়ের মাঝখানে রহিয়াছে’।
হুযুর (সাঃ) এক নওজোয়ান সাহাবীর মৃত্যুশয্যায় তাহার নিকট তশরীফ নিয়া গেলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি অবস্থায় আছ? সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্‌র রহমতের আশা রাখি এবং নিজের গোনাহের কারণে ভয়ও করিতেছি। হুযুর (সাঃ) এরশাদ ফরমাইলেন, এইরূপ অবস্থায় যাহার দিলের মধ্যে এই দুইটি বস্তু থাকে, আল্লাহ্‌ তায়ালা তাহার আশাকৃত বস্তু দান করেন এবং ভয় হইতে তাহাকে নিরাপত্তা দান করেন।

এক হাদীসে আছে, মোমেন বান্দা আপন গোনাহকে এইরূপ মনে করে, যেন সে একটি পাহাড়ের নীচে বসিয়া আছে আর পাহাড়টি তাহার উপর ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হইয়াছে। অপরপক্ষে ফাসেক ব্যক্তি গোনাহকে এইরূপ মনে করে, যেন তাহার উপর একটি মাছি বসিল আর সে উহাকে উড়াইয়া দিল। অর্থাৎ গোনাহের ব্যাপারে সে সম্পূর্ন উদাসীন। মূলকথা, গোনাহকে গোনাহ মনে করিয়া সেই অনুযায়ী ভয় করা উচিত এবং আল্লাহ্‌র দয়া ও রহমত অনুযায়ী আশাও করা উচিত।

হযরত মু’আয (রাযিঃ) প্লেগ রোগে আক্রান্ত হইয়া শহীদ হইয়াছেন। তাহার ইন্তেকালের নিকটবর্তী সময় তিনই বারবার বেহুঁশ হইয়া যাইতেছিলেন। কখনও হুঁশ ফিরিয়া আসিলে বলিতেন, হে আল্লাহ্‌! আপনি জানেন যে, আমি আপনাকে মহব্বত করি; আপনার ইজ্জতের কসম করিয়া বলিতেছি, আমার এই মহব্বতের বিষয় আপনার জানা আছে। যখন মৃত্যু একেবারে নিকটবর্তী হইয়া গেল তখন বলিলেন, ওহে মৃত্যু! তোমার আগমন শুভ হউক, কতই না মোবারক মেহমান আসিতেছে; কিন্তু এই মেহমান অনাহার অবস্থায় আসিয়াছে। অতঃপর বলিলেন, হে আল্লাহ্‌ আপনি জানেন আমি সর্বদা আপনাকে ভয় করিয়াছি; আজ আমি আপনার কাছে রহমতের আশাবাদী। হে আল্লাহ্‌! আমি জীবনকে মহব্বত করিয়াছি; কিন্তু উহা নহর খনন করার জন্য অথবা বাগান তৈরি করার জন্য নয়; বরং গরমে (রোযা রাখিয়া) পিপাসার কষ্ট সহ্য করার জন্য দ্বীনের খাতিরে দুঃখ-কষ্ট বরদাশত করার জন্য এবং যিকিরের মজলিসে ওলামায়ে কেরামের নিকট জমিয়া বসিবার জন্য।

কোন কোন আলেম লিখিয়াছেন, উক্ত হাদীসে উল্লেখিত ‘আল্লাহ্‌ তায়ালা বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করিয়া থাকেন’ কথাটি শুধু গোনাহ মাফীর ব্যাপারেই খাছ নয়। বরং ইহা অন্যান্য অবস্থার জন্যও হইতে পারে। যেমন দোয়া, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা, শান্তি ও নিরাপত্তা ইত্যাদি সব বিসয়ই ইহার অন্তর্ভুক্ত। যেমন দোয়ার ব্যাপারে বান্দা যদি একীন করে যে, আমর দোয়া কবুল হয় এবং অবশ্যই কবুল হইবে তবে তাহার দোয়া কবুল হয়। আর যদি ধারণা করে যে, আমার দোয়া কবুল হয় না তবে তাহার সহিত এইরূপ ব্যবহারেই করা হইয়া থাকে। যেমন অন্যান্য হাদীসে বর্ণিত আছে, বান্দার দোয়া কবূল হইয়া থাকে যতক্ষন পর্যন্ত সে এই কথা না বলে যে, আমার দোয়া কবূল হয় না। এইভাবে স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা ইত্যাদি সব বিষয়ে একই অবস্থা। হাদীসে আছে, যে ব্যক্তি অভাবে পড়িয়া লোকদের নিকট বলিয়া বেড়ায়, তাহার সচ্ছল অবস্থা নসীব হয় না।

কিন্তু যদি আল্লাহ্‌ পাকের দরবারে কাকুতি মিনতি ও দোয়া করে তবে অতিসত্বর এই অবস্থা দূর হইয়া যাইবে।
তবে এও কথাও বুঝিয়া লওয়া জরুরী যে, আল্লাহ্‌ তায়ালার সহিত ভাল ধারণা এক জিনিস আর ধোকায় পড়া অন্য জিনিস। কুরআন পাকে এই বিষয় বিভিন্নভাবে সতর্ক করা হইয়াছে। যেমন এরশাদ হইয়াছেঃ
হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।

(সূরা ফাতির, আয়াতঃ ৫)
অর্থাৎ শয়তান যেন এই কথা না বুঝায় যে, গোনাহ করিতে থাক; আল্লাহ্‌ গাফুরুর রাহীম তিনি মাফ করিয়া দিবেন। অন্য আয়াতে এরশাদ হইয়াছেঃ
“সে কি গায়েবের কথা জানিতে পারিয়াছে, নাকি আল্লাহ্‌র সহিত তাঁহার কোন চুক্তি হইয়া গিয়াছে? এইরূপ কখনও নয়।“ (সূরা মারিয়াম, আয়াতঃ ৭৮, ৭৯)

হাদীসে বর্ণিত দ্বিতীয় বিষয় হইল, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাঁহার সঙ্গে থাকি। অন্য হাদীসে আছে, বান্দা যখন আমাকে স্মরণ করে, তাঁহার ঠোঁট যতক্ষন পর্যন্ত নড়াচড়া করিতে থাকে ততক্ষন আমি তাঁহার সঙ্গে থাকি। অন্য হাদিসে আছে, বান্দা যখন আমাকে স্মরণ করে, তাঁহার ঠোঁট যতক্ষন পর্যন্ত নড়াচড়া করিতে থাকে ততক্ষণ আমি তাহার সঙ্গে থাকি। অর্থাৎ আমার খাছ নজর ও তাওয়াজ্জুহ তাঁহার উপর থাকে এবং আমার বিশেষ রহমত তাঁহার উপর নাযিল হইতে থাকে।

হাদীসে বর্ণিত তৃতীয় বিষয় হইল- ‘আমি ফেরেশতাদের মাহফিলে আলোচনা করি অর্থাৎ আল্লাহ্‌ তায়ালা গর্ব করিয়া তাহাদের আলোচনা করিয়া থাকেন। প্রথমতঃ এই কারণে যে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে আল্লাহকে মানা এবং না মানা উভয় প্রকার শক্তিই রাখা হইয়াছে। এমতাবস্থায় মানুষের জন্য আল্লাহকে মানিয়া চলা অবশ্যই গর্বের বিষয়। আল্লাহ্‌ তায়ালার গর্বের দ্বিতীয় কারণ হইল, সৃষ্টির শুরুতে ফেরেশতারা আরজ করিয়াছিল, (হে পরোয়ারদেগার!) “আপনি এমন মখলূক পয়দা করিবেন যাহারা দুনিয়াতে ফেতনা-ফাসাদ ও খুন-খারাবী করিবে”। মূলত ইহার কারণও মানুষের মধ্যে সেই সৃষ্টিগত না মানার শক্তি বিদ্যমান থাকা। পক্ষান্তরে ফেরেশতাদের মধ্যে মানা না মানার এই দুই শক্তির কোনটাই নাই। এইজন্যই তাহার আরজ করিয়াছিল, আপনার তসবীহ তাহলীল তো আমরাই করিতেছি। গর্বের তৃতীয় কারণ হইল, মানুষের এবাদত ও এতায়াত বা মানার গুণ ফেরেশতাদের এবাদত-এতায়াত হইতে এই জন্য শ্রেষ্ঠ যে, মানুষ না দেখিয়া আল্লাহ্‌র এবাদত করে। আর ফেরেশতারা আখেরাতের জগতকে দেখিয়া এবাদত করে। এইজন্যই আল্লাহ্‌ পাক বলেন-মানুষ যদি জান্নাত ও জাহান্নাম দেখিত, তবে তাহাদের কি অবস্থা হইত! এই সব কারণেই আল্লাহ্‌ তায়ালা যিকিরকারী ও এবাদতকারীদের প্রশংসা করিয়া গর্ব করিয়া থাকেন।

চতুর্থ বিষয় এই যে, বান্দা যে পরিমাণ আল্লাহ্‌ তায়ালার দিকে মনোযোগী হয়, আল্লাহ্‌ তায়ালার দয়া ও মেহেরবানী বান্দার প্রতি উহা হইতে আরও অনেক বেশী হয়। নিকটবর্তী হওয়া ও দোউড়াইয়া আসার অর্থ ইহাই যে, খুব দ্রুতবেগে আল্লাহ্‌র রহমতে বান্দার দিকে অগ্রসর হয়। অতএব, আল্লাহ্‌র রহমতকে নিজের দিকে আকৃষ্ট করা বান্দার এখতিয়ার ভুক্ত ব্যাপার। কাজেই যে যে পরিমাণ রহমত পাইতে চায় সে যেন ঐ পরিমাণ আল্লাহ্‌র দিকে অগ্রসর হয়।

পঞ্চম বিষয় এই যে, যিকিরকারী অপেক্ষা ফেরেশতাদের জামাতকে শ্রেষ্ঠ বলা হইয়াছে। অথচ ইহা মশহুর কথা যে, মানুষ সর্বশ্রেস্ট মাখলুক। পুর্বে ইহার একটি কারণ বলিয়া দেওয়া হইয়াছে যে, ফেরেশতা বিশেষ এক ফিক দিয়া উত্তম যে, তাহারা নিষ্পাপ তাহাদের দ্বারা গোনাহ হইতেই পারে না। দ্বিতীয় কারণ হইল, এই শ্রেষ্ঠত্ব অধিকাংশ সংখ্যা হিসাবে অর্থাৎ অধিকাংশ ফেরেশতা অধিকাংশ মানুষ হইতে বরং অধিকাংশ মোমিন হইতেও শ্রেষ্ঠ। তবে খাছ মোমেন যেমন আম্বিয়ায়ে কেরাম (আঃ) সমস্ত ফেরেশতা হইতে শ্রেষ্ঠ। এইগুলি ছাড়া আরও কারণ রহিয়াছে, যেগুলির আলোচনা অনেক দীর্ঘ।

মন্তব্য

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: যিকির করার ফযিলত:
যিকির করার ফযিলত:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2ShklZWlGPHsdvsAyxX1qsHmvGuNPUK30PMjD-fqPyJs_lIxptmuzvFiKmul8xsuGadc6G4-rRnQS3CnhfUE6IdwXi8azK9fXp0R481lMyZbYw-qB7s2404zaLjbYALk1wyQCjq49Ht2e/s640/images+%25282%2529.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2ShklZWlGPHsdvsAyxX1qsHmvGuNPUK30PMjD-fqPyJs_lIxptmuzvFiKmul8xsuGadc6G4-rRnQS3CnhfUE6IdwXi8azK9fXp0R481lMyZbYw-qB7s2404zaLjbYALk1wyQCjq49Ht2e/s72-c/images+%25282%2529.jpeg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_24.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_24.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy