নখ পালিশ ব্যবহার অবস্থায় ওযু - গোসলের হুকুম : প্রশ্ন : মুহতারাম , আমার স্ত্রী একজন দ্বিনদার - নামাজী মহিলা ৷ সে নিয়মি...
নখ পালিশ ব্যবহার অবস্থায় ওযু -গোসলের হুকুম:
প্রশ্ন: মুহতারাম, আমার স্ত্রী একজন দ্বিনদার - নামাজী মহিলা ৷ সে নিয়মিতই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৷ কিন্তু সে সৌন্দর্য অর্জনের উদ্দেশ্য হাত -পায়ে নখ পালিশ ব্যবহার করে ৷
আমার জানার বিষয় হলো : হাত- পায়ে নখ পালিশ ব্যবহার করে ওযু -গোসল করলে কি সঠিক হবে? এবং উক্ত অবস্থায় নামায আদায় করলে কি নামায হবে? আর যদি তার নামায নিষিদ্ধ অবস্থায় (হায়েয চলাকালীন অবস্থায়) নখ পালিশ ব্যবহার করে তাহলে সেটির হুকুম কি? দয়া করে বিষয়টি বুঝিয়েবলার অনুরোধ করছি ৷ জাযাকাল্লাহ তায়ালা খাইর৷
উত্তর:
নখ পাঁলিশ লাগানো অবস্থায় চামড়া পর্যন্ত পানি পৌছায়না , কেননা তা আবরণ সৃষ্টি করে৷ এজন্য নখ পালিশ লাগানো অবস্থায় অযু এবং গোসল সঠিক হয়না৷
যদি চুল পরিমাণও জাগা শুকনো থাকে তাহলে অযু এবং গোসল হবেনা ৷
যেহেতু অযু এবং গোসলই সঠিক হয়নি তাই নখ পালিশ লাগানো অবস্থায় যত নামাজ পড়েছে সেগুলোও সঠিক হয়নি ৷ উক্ত নামায দ্বিতীয়বার পড়ে নেওয়া আবশ্যক এবং এই ভুলের জন্য তওবা করা জরূরী৷
এজন্য সৌন্দর্য অর্জনের উদ্দেশ্যে উত্তম হলো, নখ পালিশের বিকল্প অন্য পন্থা অবলম্বন করা যেগুলো ওযু -গোসলের প্রতিবন্ধক নয় ৷ যেমন মেহেদী (মিন্দী) ৷
আর ঋতু -স্রাব চলাকালিন নখ পালিশ ব্যবহার না করাটায় উওম ৷ কেননা তা উঠানোও একটি ঝামেলার কাজ ৷ এজন্য এমন ফ্যাশন থেকে দূরে থাকাটায় শ্রেয়, যেগুলো পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি করে ৷
আনুষাঙ্গিক:
লিপিষ্টিক লাগানো অবস্থায় অযুর হুকুম:
লিপিষ্টিক যদি আবরণ বিশিষ্ট হয়, তাহলে চামড়া পর্যন্ত পানি পৌছানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে৷ একারণে তা লাগানো অবস্থায় ওযু সঠিক হবেনা ৷ আর যদি সেটা আবরণযুক্ত না হয়, বরং শুধুমাত্র রঙই হয় তাহলে তার উপর দিয়ে পানি পৌছাতে পারে বিধায় ওযু হয়ে যাবে ৷
যদি নখ লম্বা হওয়ার কারণে তার ভিতর এমন কোন জিনিষ জমে যায়, যেটার কারণে অযু করার সময় ভিতরে পানি পৌছাতে পারেনা তাহলে ওযু এবং নামায কোনটিই সঠিক হবেনা
তবে যদি নখ সম্পূর্ণ পরিষ্কার থাকে, তাহলে ওযুও হবে, নামাযও হবে ৷ কিন্তু চল্লিশ দিন পর্যন্ত নখ না কাটা মাকরুহে তাহরিমী এবং সে গুনাহগার হবে ৷ আর এমন অবস্থার নামাযও মাকরুহ হবে ৷
সূত্র: কিতাবুন নাওয়াযেল: 3/100, নামায কি মাসায়েলকা ইনসাইক্লপিডিয়া, ফতোয়ায়ে শামী 6

মন্তব্য