রাসুল সা: কে কষ্টদাতা কা'আব বিন আশরাফের হত্যা:

মদীনায় যখন এ খবর পৌছল যে , বদর যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছেন , তখন ইয়াহুদী সর্দার ধনকুবের কায়াব ইবনে আশরাফ মুসলিম বিদ্বেষের প্রাবল্যে...


মদীনায় যখন এ খবর পৌছল যে , বদর যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছেন , তখন ইয়াহুদী সর্দার ধনকুবের কায়াব ইবনে আশরাফ মুসলিম বিদ্বেষের প্রাবল্যের দরুন খুবই ব্যথিত হল । সে মন্তব্য করল, যদি এ খবর সত্যই হয় যে , মক্কার বড় বড় সর্দারদের সকলেই নিহত হয়েছে , তাহলে ভুপৃষ্ঠের উপরিভাগ থেকে তার অভ্যন্তরভাগই উত্তম, অর্থাৎ বেচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম। তাহলে আর এ অপমানজনক দৃশ্য দেখতে হবে না ।

কিন্তু যখন পরে জানতে পারল যে, এ খবর সঠিক । তখন বদর যুদ্ধে নিহত ব্যক্তিবর্গের জন্য শোক প্রকাশ করতে সে মক্কা রওয়ানা হল। সে নিহত কাফের নেতাদের শোক প্রকাশক কবিতা লিখে তা সবাইকে পড়ে শোনাতে লাগল । কবিতা পড়ে সে নিজেও কাঁদতে লাগল , অন্যকেও কাঁদাতে লাগল। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের উত্তেজনাপূর্ণ কথা বলে সবাইকে ক্ষেপিয়ে তুলতে লাগল । যুদ্ধে উদ্ধুদ্ধ করতে লাগল।
একদিন এমনিভাবে উত্তেজিত করতে কুরাইশের লোকজনকে হারাম শরীফ এলাকায় নিয়ে এল । সকলের হাতে পবিত্র কাবার গেলাফ ধরিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে  কসম খাওয়াল । 
এর কিছুদিন পর মদীনায় ফিরে এসে মুসলমান মহিলাদের নামে প্রেমের কুৎসিত কবিতা বলতে লাগল । ‍

হযরত কাআব ইবনে মালিক রা: বর্ণনা করেন, কাব ইবনে আশরাফ বড় উঁচু দরের কবি ছিল। রাসুলুল্লাহ সা: এর বিরুদ্ধে কুৎসামাখা কবিতা রচনা করত । সে কবিতা মারফত কাফেদেরকে মুসলানদের বিরুদ্ধে লড়াই করতে উদ্ধুদ্ধ করত, মুসলমানদেরকে এভাবে ও নানাভাবে কষ্ট প্রদান করত ।

রাসুল সা: তার অত্যাচারের জবাবে নীরবে র্ধৈয্যধারণ ও নীরবতা অবলম্বনের আদেশ দিতেন । কিন্তু যখন তার দুষ্টামির মাত্রা অত্যাধিক বেড়ে গেল এবং র্ধৈয্যধারণের সীমা অতিক্রম করে গেল তখন তিনি তাকে নিপাতের আদেশ প্রদান করেন ।

এক বর্ণনায় রয়েছে, কাব ইবনে আশরাফ এক দফা দাওয়াতের বাহানায় রাসুল সা: কে নিজের বাড়ীতে ডেকে আনে । সে র্পূব থেকেই কিছু লোককে দায়িত্ব দিয়ে রাখে । যখন তিনি বাড়িতে ঢুকবেন তারা হুযরে সা: কে অতর্কিতে হামলা করে মেরে ফেলবে । নবী করীম সা: ঘরে এসে বসামাত্রই হযরত জিবরাঈল আ: এসে কাবের পরিকল্পনা সম্পর্কে নবীজিকে অবহিত করলেন । তিনি শোনামাত্রই উঠে দাড়ালেন এবং হযরত জিবরাঈল আঃ এর পাখার নিরাপদ আশ্রয়ে বাইরে বের হয়ে এলেন । ফিরে এসেই তিনি তাকে হত্যার নির্দেশ দেন । ফাতহুলবারী : 7/259


বুখারী শরীফে হযরত জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত রয়েছে,

একদা রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের মধ্যে কে কা‘ব ইব্‌নু আশরাফের হত্যা করার জন্য  প্রস্তুত আছ? কেননা সে আল্লাহ্ ও তাঁর রসূলকে অনেক কষ্ট দিয়েছে। অন্য এক বর্ণনায় রয়েছে হুজুর সা: বলেছেন, সে তার কবিতার দ্বারা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে এবং মক্কার মুশরিকদের আমাদের বিপরিতে সাহস ও শক্তি যুগিয়েছে ৷ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ কথা শোনামাত্রই হযরত মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ (রাঃ) দাঁড়ালেন, এবং বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি কি চান যে, আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হাঁ।

তখন মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ (রাঃ) বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন।  (অর্থাৎ এমন দ্ব্যর্থবোধক অস্পষ্ট ইশারাপূর্ণ কথা বলব, যা শুনে সে খুশি হয়ে যাবে) রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে এ ধরনের কথা বলার অনুমতি দিলেন ৷ 
ইবনে আব্দুল বার এর বর্ণনায় রয়েছে, হযরত মুহাম্মাদ ইবনে মাসলামাহ রা: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট কা'বের নিধন সম্পর্কে অঙ্গীকার প্রদান করার পর কিছু দিন পর্যন্তই এ বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন ৷ তিনি কা 'ব ইবনে আশরাফের দুধ ভাই আবু নায়েলা, সিলকান ইবনে সালামাহ, আব্বাদ ইবনে বিশর, হারেস ইবনে আউস এবং আবু আরস ইবনে জাবরান রা: এর সাথে এ বিষয়ে পরামর্শ করলেন ৷ তারা সকলেই একাজে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করলেন ৷  সকলে এক সাথে বলে উঠলেন, كلنا نقتله আমরা সকলে মিলে তাকে হত্যা করব ৷ অতঃপর তারা সকলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল!  আমরা কা'বের নিকট উপস্থিতকালে কিছু কথা বলতে হবে ৷ শুনে হুজুর বললেন যা বলা প্রয়োজন বোধ কর আমার পক্ষ থেকে তা বলার অনুমতি দেওয়া হল ৷

এরপর মুহাম্মাদ ইবনু মাসলামাহ (রাঃ) কা‘ব ইবনু আশরাফের সাথে দেখা করতে গেলেন৷ কথাবার্তার এক পর্যায়ে বললেন, এ লোকটি অর্থাৎ রসুলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট সদাকাহ ও যাকাত চায় ৷এভাবে লোকটি আমাদেরকে বহু কষ্টে ফেলেছে। তাই আমি আপনার নিকট থেকে কিছু ঋণের জন্যে এসেছি।

কা‘ব ইবনু আশরাফ তার কথা শুনে বলল, এখনই আর কি দেখেছ? ভবিষ্যতে আরও অনেক কিছু দেখার রয়েছে ৷ আল্লাহ্‌র কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মাদ ইবনু মাসলামাহ (রাঃ) তার এ কথার জবাবে বললেন, আমরাতো এখন তাঁর অনুসারী হয়েই গেছি। তাই এখনই তাকে ছেড়ে দিতে চাচ্ছি না৷ দেখি শেষ পর্যন্ত পরিণাম কী দাঁড়ায় ৷ তা না দেখে এখনই তাঁর সঙ্গ ত্যাগ করা ভাল মনে করছি না। এখন আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে  এক ওসাক বা দুই ওসাক খাদ্য ধার দিবেন।

কা‘ব ইব্‌নু আশরাফ বলল, ঠিক আছে ধারতো পাবে, তবে  বন্ধক হিসাবে কোন কিছু তো রাখতে হবে। মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ (রাঃ) বললেন, কী জিনিস আপনি বন্ধক চান। সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখ।

মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ (রাঃ) বললেন,  আপনার নিকট কীভাবে, আমাদের স্ত্রীদের বন্ধক রাখব? একে তো আত্মমর্যাদা বোধ তা মেনে নিতে মোটেই রাজী নয়, তা ছাড়া আপনি হলেন অত্যান্ত সুন্দর সুপুরুষ যুবক ৷ তখন সে বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখ। তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কী করে বন্ধক রাখি? এটি তো সারা জীবনের জন্য লজ্জা ৷ লোকেরা তাদেরকে এ বলে সমালোচনা করবে যে, মাত্র এক ওসাক বা দুই ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। বলবে তোমরা তো তারাই যাদেরকে দুই তিন সের ফসলের বিনিময়ে তাদের অভিভাবকরা বন্ধক রেখে ছিল এটা তো আমাদের জন্য এবং তাদের জন্য খুব লজ্জাজনক বিষয়।  আমরা বরং আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি।

প্রখ্যাত তাবেয়ী ইকরিমা রহ: মুরসাল সনদে বলেন, মুহাম্মাদ ইবনে মাসলামা কা 'আব ইবনে আশরাফকে এ কথাও বলেন, তুমিতো জান, অস্ত্রশস্ত্রের প্রয়োজন আমাদের সমাজে কত বেশি ৷ তার পরও আমি তোমার কাছে অস্ত্রশস্ত্রই বন্ধক রাখতে চাচ্ছি ৷ কিন্তু তথাপি আমাদের স্ত্রী -সন্তানদের তোমার কাছে বন্ধক রাখা সম্ভব নয় ৷ কা'ব তার এ কথা মেনে নিল এবং এ কথা সাব্যস্ত হল যে, রাতের বেলা এসে অস্ত্রশস্ত্র বন্ধক রেখে ফসল নিয়ে যাবেন ৷  

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী হযরত মুহাম্মাদ ইবনে মাসলামা  কা‘ব ইবনু আশরাফের দুধ ভাই আবূ নাইলাকে সঙ্গে করে রাতের বেলা তার বাড়িতে এসে পৌছলেন এবং কা'বকে আওয়াজ দিলেন ৷ কা‘ব তাদেরকে দূর্গের মধ্যে ডেকে নীল এবং সে নিজে উপর তলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হল।

তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ এবং আমার ভাই আবূ নাইলা এসেছে, অন্য কোন লোক নয় তুমি চিন্তা করনা। কা’বের স্ত্রী বলল, আমি তো এ আওয়াজে রক্ত ঝরে পড়ার দৃশ্য দেখতে পাচ্ছি৷ 

কা‘ব ইব্‌নু আশরাফ বলল, মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ এবং দুধ ভাই আবূ নাইলা, (অপরিচিত কোন লোক তো নয়) ভদ্র মানুষকে রাতের বেলা বর্শা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত।

(বর্ণনাকারী বলেন) মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ (রাঃ) সঙ্গে আরো দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। 
তারা হলেন আবূ আবস ইবনু জাবের ইবনু আওস এবং আব্বাদ ইবনু বিশর। ‘

ইতি মধ্যে মুহাম্মাদ ইবনে মাসলামা অপর যেই দুই লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাদেরকে এ কথা বুঝিয়ে দিয়েছেন যে,  যখন কা'ব আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুঁকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে, খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে ৷

তিনি (মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ) একবার বলেছিলেন যে, আমি তোমাদেরকেও শুঁকাব।কা‘ব যখন উপর থেকে নিচে নেমে এল তখন সে ছিল মাথা থেকে পা পর্যন্ত আতর - সুঘন্ধিতে ডুবানো ৷  তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল।
তখন মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ (রাঃ) বললেন, আজকের মত এতো উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি।  কা‘ব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদাসম্পন্ন সুগন্ধী ব্যাবহারকারী মহিলা আছে এবং আরবের সবচেয়ে সুন্দরী ও সর্বউত্তম আতর প্রস্তুতকারী মহিলা হচ্ছে আমার ঘরে ৷ 
মুহাম্মাদ ইব্‌নু মাসলামাহ (রাঃ) বললেন, আমাকে আপনার সুঘন্ধিযুক্ত মাথা শুঁকতে অনুমতি দেবেন কি? সে বলল, হাঁ, শোকার অনুমতি দিচ্ছি। মুহাম্মাদ ইবনে মাসলামা সামনে এগিয়ে এসে মিজেও তার মাথা শুঁকলেন এবং  তার সাথীদেরকে শুঁকালেন।

 তারপর তিনি আবার বললেন, আমাকে আবার শুঁকবার অনুমতি দেবেন কি? সে বলল, হাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন, তোমরা তাকে হত্যা কর। তৎক্ষণাৎ তাঁরা তাকে হত্যা করলেন। তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন ৷ 

শেষ রাতে তারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে পৌছলেন৷ তাদেরকে দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, افلحت الوجوه এ লোকগুলো কি সফল হয়েছে? তারা জবাবে বললেন, ووجهك يا رسول الله সর্ব প্রথম সফলতা আপনার, হে আল্লাহর রাসুল ৷ 

এরপর তারা কা'ব ইবনে আশরাফের কর্তিত মস্তক রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রেখে দিলেন ৷ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করলেন ৷

ইয়াহুদিরা এ ঘটনা শোনার সাথে সাথে তাদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ল, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল৷ ভোর বেলায় ইয়াহুদীদের একটি প্রতিনিধিদল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জানান,  আমাদের নেতাকে এভাবে হত্যা করা হয়েছে ৷ জবাবে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মুসলমানদের নানাভাবে কষ্ট দিত, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য অন্য সম্প্রদায় কে উৎসাহিত করত ৷ ইয়াহুদীরা চুপ হয়ে গেল,  কোনো জবাব দিতে পারল না ৷ এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে এই মর্মে অঙ্গীকার নামা লিখিয়ে নিলেন যে, তাদের আর কোন ব্যক্তি ভবিষ্যতে কখনো এমন দুষ্কর্ম করবে না


মন্তব্য

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: রাসুল সা: কে কষ্টদাতা কা'আব বিন আশরাফের হত্যা:
রাসুল সা: কে কষ্টদাতা কা'আব বিন আশরাফের হত্যা:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpWMS3vF0SPExVVxxNxX-GFlPWSPNpIiON8FUcvgnrpwdVKQzNfN3JLCiAa2qSibfo9qpIR7p8EehTZfQQ6FhWnuDnDh2-lgXehcaMOvsPdkCGcpYLxbRVH2cxoQC5RGeZJtcBmSSv91pq/s320/PicsArt_08-02-07.01.21.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpWMS3vF0SPExVVxxNxX-GFlPWSPNpIiON8FUcvgnrpwdVKQzNfN3JLCiAa2qSibfo9qpIR7p8EehTZfQQ6FhWnuDnDh2-lgXehcaMOvsPdkCGcpYLxbRVH2cxoQC5RGeZJtcBmSSv91pq/s72-c/PicsArt_08-02-07.01.21.jpg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_2.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_2.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy